• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটির দুর্গম বড়থলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

ষ্টাফ রিপোর্টার ও বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার  দুর্গম ৪নং বড়থলি ইউনিয়নে ২নং ওয়ার্ডের সাইজাম পাড়া নামক গ্রামে সন্ত্রাসীদের গুলিতে তিন জন গ্রামবাসী নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন চিতারাম ত্রিপুরা(৬৫), বিশ্ব চন্দ্র ত্রিপুরা(৪৯) ও সুভাষ ত্রিপুরা। বিশ্ব চন্দ্র ও সুভাষ সম্পর্কে পিতা-পুত্র। গেল মঙ্গলবার সন্ধ্যার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাইজাম পাড়ায় এ ঘটনা ঘটেছে।  তবে পুলিশ হত্যাকান্ডের ঘটনাটি নিশ্চিত করতে না পারলেও ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা  বিষযটি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্র জানায়, গেল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল সন্ত্রাসী উপজেলার  বড়থলি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাইজাম পাড়ায় অবস্থান নেয়। সেখানে দুর্বৃত্তরা ওই পাড়ায় বসবাস করা মাত্র তিন পরিবারের ঘর বাড়ীর ওপর লক্ষ্য করে অতর্কিতে এলোপাতাড়ি গুলিবর্ষন করে। এতে ঘটনাস্থলে চিতারাম ত্রিপুরা, বিশ্ব চন্দ্র ত্রিপুরা ও সুভাষ ত্রিপুরা নিহত হন। বিশ্ব চন্দ্র ও সুভাষ সম্পর্কের পিতা-পুত্র। এছাড়া দুর্বৃত্তদের গুলিতে অন্তত পক্ষে শিশু ও নারীসহ ৫ আহত হয়েছে। তবে আহতদের নাম জানা যায়নি।  পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। অপর একটি সূত্র মতে, ঘটনাটি যে এলাকায় ঘটেছে সেখানে তিনটি পরিবার রয়েছে। সন্ত্রাসীদের ধারণা হয়ত, ওই তিনটি পরিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) সহায়তা করে থাকে। যে কারণেই গ্রামবাসীকে হত্যা করা হয় বলে ধারণা  করছে সূত্রটি।


এদিকে,  কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট  (কেএনএফ)এর তাদের এক ফেইসবুক পেইজে  তথ্য বিভাগের প্রধান সালোমন দাবী করেছেন , কেএনএফ-এর স্পেশ্যাল কমান্ডো ফোর্স হেড-হান্টার টিম  জনসংহতি সমিতির সশস্ত্র শাখা জেএলএ(জুম্ম লিবারেশন আর্মি) এর  সাইজাম বেসমেন্ট ক্যাম্পে সফলভাবে হামলা চালিয়েছে। এতে জেএলএ  বাহিনীর ৩ জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।এসময় জেএলএ এর এলোপাতাড়ি গুলিতে এক শিশু আহত হয় বলে দাবী করেছেন। 

   
বথতলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা জানান, গেল`মঙ্গলবার সন্ধ্যার দিকে ইউনিয়নের সাইজাম পাড়ায় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। দুর্গম গ্রামের এই পাড়াটিতে তিনটি পরিবার বসবাস করে আসছেন। তারা সকলেই ত্রিপুরা জনগোষ্ঠীর। গতকাল সন্ধ্যার দিকে `কুকি চীন` পার্টি তাদের ওপর হামলা করে এবং হামলায় তিনজন নিহত হন।


তিনি আরো বলেন, এর আগেও মে মাসের দিকে ওই পাড়ায় হামলার ঘটনা ঘটেছে। তখন হতাহতের খবর না পেলেই এবার তিনজন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে `কুকি চীন পার্টি`র লোকজন পাড়াবাসীকে গুলি করেছে। তিনজন মারা গেছে।


রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, `হতাহতের ঘটনা শুনেছি। তবে সত্য মিথ্যা এখনো নিশ্চিত না। দুর্গম এলাকা সেখানে পৌঁছানো কঠিন, তদন্ত চলছে।`


উল্লেখ্য, জেলার বিলাইছড়ি উপজেলার সবচেয়ে দুর্গম এই ইউনিয়নটি। রাঙামাটি-বান্দরবানের সীমান্তবর্তী এই ইউনিয়নটির মানুষ যাতায়াত করে থাকে বান্দরবানের রুমা উপজেলা হয়ে। রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় যেতে হলে পায়ে হেটে যেতে হয়। এতে সময় লাগে  দুই থেকে তিন দিন সময় লাগে। এছাড়া যোগাযোগের মোবাইল নেটওয়ার্কের সুবিধা নেই ওই এলাকায়।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ