• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মানবাধিকার পদকে ভূষিত হলেন খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতিসহ দেশের ১১ সাংবাদিক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2015   Sunday

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এশিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানবাধিকার পদক-২০১৫ ও সম্মাননা পেয়েছেন পাহাড়ের সাংবাদিক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের পার্বত্যাঞ্চল প্রতিনিধি জীতেন বড়ুয়াসহ দেশের ১১ সাংবাদিক। এছাড়া তিন আইনজীবী, এক সমাজসেবক ও এক উপজেলা চেয়ারম্যানও এ পদক পেয়েছেন।

 

শনিবার রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ পদক ও সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে ১৬ গুণীজনের হাতে এ পদক ও সম্মাননা তুলে দেন।

 

সাংবাদিকতায় অবদানের জন্য খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি শামীমুল হক শাহীন, লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি গোকুল রায়, কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, রাজাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বগুড়া প্রেসক্লাব সভাপতি গোলাম ফারুক, রাজশাহীর দূর্গাপুর প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন শিশির, কিশোরগঞ্জের হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, দৈনিক ভোরের সময় পত্রিকার সম্পাদক মো. মাহফুজুর রহমান এ পদক পেয়েছেন।

 

আইনজীবীর মধ্যে এ পদক পেয়েছেন- বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের, আবদুল মতিন পিপি ও আবদুল খালেক। সমাজসেবায় প্রকৌশল ও প্রযুক্তি উন্নয়নের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুর রহমান মিয়া, শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার এ পদক ও সম্মাননা অর্জন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ