• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি সদর উপজেলা ফুটবল দলের খেলোয়ারদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2015   Tuesday

রাঙামাটি সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে রাঙামাটি সদর উপজেলা  ক্রীড়া সংস্থার  কৃতি ফুটবলার ও সংগঠকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত আন্তঃ উপজেলা ফুটবল  টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়াসহ জেলা আন্তঃ  উপজেলা ফুটবল  টুর্ণামেন্টে টানা ৮ বার অপরাজিত চ্যাম্পিয়ন  হওয়ায় রাঙামাটি সদর উপজেলা  ক্রীড়া সংস্থার  কৃতি ফুটবলার ও সংগঠকদের এ সংবর্ধনা দেয়া হয়েছে।

 

জেলা প্রশাসন ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামশুল আরেফিন। সদর উপজেলার নির্বাহী অফিসার ও  উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুমানা রহমান শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, পৌরসভার মেয়র  ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো,  জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বরুন দেওয়ান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা ও রিতা চাকমা বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোঃ মোস্তফা কামাল । সংবর্ধিত খেলোয়ারদের পক্ষ থেকে পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা ফুটবল দলের অধিনায়ক রণবীর চাকমা।  অনুষ্ঠানে সদর উপজেলার  অর্ন্তগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সদর উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়ার ও কর্মকর্তাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া খেলোয়ারদের জার্সি এবং সুভিনিয়র প্রদান করা হয়। এর আগে খেলোয়ারদের মালা প্রদানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানে বরন করা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সামশুল আরেফিন  সংবর্ধিত খেলোয়ারদের অভিনন্দন জানিয়ে বলেন রাঙামাটি পার্বত্য জেলার ফুটবলের যে সুনাম রয়েছে সে সুনাম ধরে রাখার জন্য খেলোয়ারদের এগিয়ে আসতে হবে। কঠোর অনুশীলন এর মাধ্যমে নিজের যোগ্যতাকে তুলে ধরতে হবে। খেলোয়ারদের কল্যানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতা প্রদান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ