• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কিনা মোহন চাকমা হত্যা মামলায় তিন আসামীর যাবজ্জীবন কারাদন্ড

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2025   Wednesday

রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ সদস্য কিনা মোহন চাকমা হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। সাক্ষী প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় আরো আট আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার রাঙামাটি জেলা  ও জজ আদালতের সিনিয়র বিচারক মোঃ আহসান তারেক চাঞ্চল্যকর এ মামলার রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদর থেকে রাস্তার মাথা নামক স্থানে কিনা মোহন লঞ্চে উঠার সময় এক দল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। অপহরণের চার দিন পর কিনা মোহন চাকমার লাশ উদ্ধার হয়। পরে কিনা মোহন চাকমান ছেলে প্রিয় কুমার চাকমা জুরাছড়ি থানায় মামলার দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত করে ২০০৭ সালে ১১ জনকে আসামি করে আদালতে মামলার চার্জশিট দাখিল করে। বুধবার মামলা রাঙামাটি জেলা ও দায়রা আদালতে তোলার পর আদালতে বিচারক বিচারক মোঃ আহসান তারেক এ মামলার রায় দেন। রায়ে আদালত তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। তবে দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে বুদ্ধমনি চাকমা উপস্থিত থাকলেও দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি সুবল চন্দ্র চাকমা ও হৃদয় কুমার চাকমা পলাতক রয়েছেন। এছাড়া মামলায় সাক্ষী প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় আরো আট আসামিকে খালাস দিয়েছেন আদালত। খালাস প্রাপ্ত আসামিরা হলেন,ননাবাবু চাকমা, জয়ন্ত লাল চাকমা,সত্যবীর দেওয়ান,তপন চাকমা, রনজিত চাকমা,মায়া চান চাকমা, উদয় জয় চাকমা ও বিমল কান্তি চাকমা। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন পাবলিক প্রসিকিউটর প্রতীম রায় পাম্পু ও আসামিদের পক্ষের আইনজীবি উষাময় খীসা।
আসামী পক্ষের আইনজীবি উষাময় খীসা বলেন, এ মামলার আসামিদের মধ্যে আটজনকে খালাসের রায় দিয়েছেন সন্তুষ্ট হলেও কারাগারে থাকা দন্ডপ্রাপ্ত আসামি বুদ্ধমনি চাকমার খালাসের জন্য আদালতে আপিল করা হবে। উচ্চতর আদালত থেকে সন্তোষজনক রায় পাওয়া যাবে বলে আশা করি।
রাষ্ট্রপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর প্রতীম রায় পাম্পু বলেন, এ হত্যা মামলার রায়ে বিজ্ঞ বিচারক তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থ দন্ড দিয়েছেন। একই মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন বিজ্ঞ বিচারক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ