• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2014   Saturday

আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলার উদ্যোগে শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে।দেশের বিশিষ্ট আলেমগন তাদের বক্তব্যে সুন্নীদের নাম ব্যবহার করে আইএস জঙ্গীরা সাধারণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে আইএস জঙ্গীদের সাথে সুন্নীদের কোনো প্রকার সম্পর্ক নেই। তাই আইএস জঙ্গীদের সুন্নী না বলার আহবান জানান ।রাঙামাটি পৌরসভা চত্বরে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর ও জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা জালালউদ্দিন আল-ক্বাদেরী। আহলে  সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ আল্লামা হাফেজ ক্বারী নজরুল ইসলাম নঈমীর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা নুরুল আলম হেজাজী।মাহফিল পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত জেলা সমন্বয় কমিটির সদস্য-সচিব এম এ মুস্তফা হেজাজী, মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী ও আখতার হোসেন চৌধুরী।এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহী শিকদার,রাঙামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলমগীর শিকদার। এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মাহফিলে পবিত্র কোরআন তেলোয়াত করেন দেশের খ্যাতিমান ক্বারী মোঃ তারেক আবেদীন। উল্লেখ্য মাহফিল স্থানীয় ক্যাবেল অপারেটরের মাধ্যমে সরাসরি প্রচার করা হয়।মাহফিলে তাফসির করেন চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুফাসিসর আল্লামা মুফতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন ও কাটিরহাট মুফিদুল ইসলাম ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা আবুল হাছান মুহাম্মদ ওমায়ের রেজভী।বিশিষ্ট আলেমগন তাদের বক্তব্যে আরও বলেন, নবী(দঃ)-এর প্রেমই ঈমানের পূর্বশর্ত। তাতে কোনো প্রকার সন্দেহ নেই। আর আহলে সুন্নাত ওয়াল জামা’আত সবসময় নবী(দঃ) প্রেমের কথা বলে ও প্রচার করে। সুন্নীদের সাথে কোনো সময় বিশৃঙ্খলাকারীদের সাথে কোনো প্রকার সম্পর্ক ছিল না এবং ভবিষতেও থাকবে না। সুন্নীরা বিশৃঙ্খলায় বিশ্বাস করেন না।বক্তারা  বলেন,ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামা’আত সবসময় নবী-অলিদের অনুসৃত পথ ও মতের দিকে আহবান করেন। অথচ ইসলামের নামধারী অনেকেই আজ ইসলাস ও মুসলমানের নাম ব্যবহার করে নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। যা ইসলাম কখনো সমর্থন করে না। এসব নামধারী ও  লেবাসধারীদের প্রতি সতর্ক থাকার আহবান জানান তারা।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ