• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2015   Thursday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের শিয়ালদহলুই ও চাইল্যাতলি এলাকায় বুধবার ও বৃহস্পতিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিন নারী ও ২জন পুরুষ রয়েছেন। ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ বৃহস্পতিবার সকালের দিকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি মেডিকেল টিম ঘটনাস্থলে গেছে।


স্থাণীয় সূত্র একাধিক সূত্রে জানাগেছে, সাজেক ইউনিয়নের শিয়ালদহলুই এলাকায় বুধবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাতোরায় ত্রিপুরা(৩৫) ও ভদ্রবাস ত্রিপুরা(৪৫) এবং চাইল্যাতলি এলাকায় বৃহস্পতিবার বিদ্যামোহন ত্রিপুরা(৮৫), লক্ষী ত্রিপুরা(৫২) ও কুসুম মতী ত্রিপুরা(৪০) মারা যান। এছাড়া আরও অনেক লোকজন ডায়রিয়া আক্রান্ত হয়েছে। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দুটি মেডিকেল টিম ডায়রিয়া আক্রান্ত এলাকায় রওনা দিয়েছে।


সাজেক ইউপি চেয়ারম্যান আতুল লাল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিয়ালদালুই, চাইল্যাতলীসহ কয়েকটি গ্রামে বিশুদ্ধ পানির অভাবে ছড়ার পানি পান করায় এবং প্রচন্ত গরমে এ ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। বুধবার বিকালে ও বৃহস্পতিবার ভোরে ৫ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনকে জানানোর পর দুটি মেডিকেল টিম ঘটনাস্থলে গেছে। কিন্তু দুর্ঘতার কারণে মেডিকেল টিম পেীঁছতে দেরী হচ্ছে। ইতোমধ্যে সাজেক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে।

 

বাঘাইছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসকসহ উদ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি থেকে দুটি মেডিকেল টিম রওয়ানা হয়েছে। তিনি আরও জানান, মৌসুমী বৃষ্টি হওয়ার পরপরই এলাকাটিতে প্রচন্ড গরম পড়তে থাকায় এলাকায় বসবাসরতরা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

 

শিয়ালদহ হেডম্যান মৌজার হেডম্যান জিপ্পুতাং ত্রিপুরার বরাত দিয়ে রাঙামাটির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সুশোভন দেওয়ান জানান, সাজেকের শিয়ালদাহলুই, চাইল্যাতলী গ্রামে মহিলাসহ ৫ জনের মৃত্যুর খবর শুনেছি। বুধবার বিকালে ও বৃহস্পতিবার ভোরের দিকে এসব লোকজন আক্রান্তরা মারা গেছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ২ টি মেডিকেল টিম ডায়রিয়া আক্রান্ত এলাকায় পৌছেছে। এলাকার ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে মেডিকেল টিম কাজ করছে।

 

জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫ জন মারা যাওয়ার কথা শুনেছি। ইতোমধ্যে আক্রান্ত এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় সঠিক তথ্য জানা যাচ্ছে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ