• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লাখো পুর্নার্থীদের সমাগম
রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দান সমাপ্তি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2014   Friday

দেশ ও বিশ্বের সূখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশের সর্ব বৃহৎ বৌদ্ধ মন্দির রাঙামাটির রাজ বন বিহারের দুদিন ব্যাপী প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শুক্রবার সমাপ্তি ঘটেছে। দুদিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে লাখো বৌদ্ধ পূনার্থী যোগদান করেন। এতে ধর্মীয় অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়েছে।রাঙমাটির রাজ বন বিহার প্রাঙ্গনে আয়োজিত ৪১তম কঠিন চীবর দান অনুষ্ঠানে উপস্থিত লাখো পূর্ন্যার্থীদের উদ্দেশ্য ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষংসংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এছাড়া ধর্ম দেশনা দেন ফুরামোন আর্ন্তজাতিক ভাবনা কেন্দ্রের প্রধান শ্রীশৎ বৃগু মহাস্থবির ও নানিয়ারচর রত্নাংকুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির। অনুষ্ঠানে বক্তব্যে দেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শুনান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।স্বাগত বক্তব্যে রাখেন রাজ বন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তফা কামাল, পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, চাকমা রানী ইয়ান,ইয়ান, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল(অবঃ) অনুপ দেওয়ান, জেলা বিএনপি নেতা দীপেন দেওয়ানস বোমাং সার্কেলে রাজ কন্যা জিনিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় রাঙামাটি আসনে নির্বাচিত সাংসদ সদস্য উষাতন তালুকদার বক্তব্যে পড়ে শুনানো হয়।এর আগে ২৪ ঘন্টার মধ্যে জুমে উৎপাদিত তুলা থেকে সূতা, কাপড় বুননসহ তৈরীকৃত কঠিন চীবর বেইন ঘর থেকে অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসেন দায়ক-দায়িকারা। কিছুক্ষন পর রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষংসংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকা মহাস্থবিরের নেতৃত্বে ভিক্ষুসংঘ মন্ডলী মঞ্চে আসলে লাখো পুর্ণার্থী দাঁিড়য়ে তিনবার সাধুু উচ্চারণ করেন। ধর্মীয় সভা শুরুর আগে স্থানীয় শিল্পীরা ধর্মীয় সংগীত পরিবেশন করেন।এরপর উপস্থিত হাজার হাজার ধর্ম প্রান নর-নারীরা পঞ্চশীল প্রার্থনা ও কঠিন চীবর উৎস্বর্গ করা হয়। উৎস্বর্গকৃত কঠিন চীবর চাকমা রাজা উপস্থিত ভিক্ষুসংঘের প্রধানের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানস্থলে লাখো পুর্ণাথীদের যোগদানে বিহার প্রাঙ্গনে ঢিল ধারনের জায়গা ছিল না।অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা তথাগত বুদ্ধের বাণী ও পরিনির্বাণপ্রাপ্ত শ্রদ্ধেয় বনভান্তের উপদেশ মেনে চলার হিতোপোদেশ দেন। হিতোপোদেশে নিজেদের চিত্তকে সংযম করতে পারলে এবং অনুত্তোর ও লোকোত্তোর জ্ঞান দিয়ে কঠিন চীবর দানসহ নানান দান কার্য সম্পাদন করতে পারলে দুঃখ থেকে মুক্তি লাভ হবে। দেশের সূখ, শান্তি ও সমৃদ্ধি আসবে।অনুষ্ঠানে চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, মহাপরিনির্বাণ প্রাপ্ত শ্রদ্ধেয় বনভান্তের নির্দেশে ৭০ সাল থেকে ২৪ ঘন্টার মধ্য কাপড় তৈরী করে কঠিন চীবর দান অনুষ্ঠান পালিত হয়ে আসছে। তাই এ কঠিন চীবর দান উৎসবের মধ্য দিয়ে একদিকে ভগবান বুদ্ধ ও মহাপূর্নবতী বিশাখাকে শ্রদ্ধা করছি। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে প্রথাগত রীতিনীতিকে লালন-পালন এবং জুমে উৎপাদিত তুলা চাষ, বেইন বুনাসহ ঐতিহ্যবাহী কৃষ্টিকে ধরা রাখা হচ্ছে।তিনি নারী-পুরুষ একসাথে ঐক্যবদ্ধভাবে থেকে ভগবান বুদ্ধ, শ্রদ্ধেয় বনভান্তের উপদেশ ও বানী নিয়ে বুদ্ধ ধর্মকে প্রতিপালন করার আহ্বান জানান। তিনি এ কঠিন চীবর দানের মাধ্যমে নির্বাণ হেতু উৎপন্ন হয়ে জগতের সকল প্রানীর সুখ ও শান্তির কামনাও করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা.সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ