• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে শুরু হলো মর্মের বলী খেলা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2015   Saturday

দেশের খ্যাতিমান বলী ও পুলিশের পরিদর্শক মর্ম সিংহ ত্রিপুরার নামে শনিবার খাগড়াছড়িতে শুরু হয়েছে মর্মের বলী খেলা। বলীখেলায় মংশি মারমা ও সৃজশ চাকমা যুগ্মভাবে চ্যাম্পিয়ন হন।

 

জেলা শহরের খাগড়াপুর গ্রীনল্যান্ড মাঠে অনুষ্ঠিত খেলার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম। সমাজকর্মী সুকমল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশে-বিদেশে পরিচিত বলী মর্ম সিংহ ত্রিপুরা ছাড়াও উপজেলা ভাইস-চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী, সমাজকর্মী কৈলাস ত্রিপুরা বক্তব্য রাখেন।

 

সভায় মর্ম সিংহ ত্রিপুরা বলেন, তিনি দেশে-বিদেশে সন্মান কুড়াতে পারলেও নিজের জন্মস্থান খাগড়াছড়িই আমার শেষ ঠিকানা। দেশের তরুণ সমাজকে সংগঠিত করে ক্রীড়া ও শরীরচর্চার মাধ্যমে তাদের মেধা বিকাশের ব্যবস্থা করা গেলে বাংলাদেশের প্রতিটি জনপদে ভালো মানের খেলোয়ার বেড়িয়ে আসবে। তিনি খাগড়াছড়িতে নিজস্ব উদ্যোগে একটি ক্রীড়া কমপ্লেক্স এবং অনাথালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।

 

পরে অতিথিরা খেলা উপলক্ষে আয়োজিত লাকী কুপন ড্র এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

উল্লেখ্য, মর্ম সিংহ ত্রিপুরা খাগড়াছড়ি জেলাশহরের অদূরে ঠাকুরছড়া গ্রামের বাসিন্দা। তাঁর নামানুসারে এখন থেকে প্রতি বছর বৈসাবি শেষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে ‘মর্মের বলী খেলা’।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ