• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে জেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2015   Wednesday

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদ কমিটি।

 

জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,  সদস্য সাধন মনি চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা, গুনেন্দেু চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, জেবুন্নেসা রহিম, সান্তনা চাকমা। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের সহ-সভাপতি সুনীল কান্তি দে, শফিকুল ইসলাম মুন্না, প্রীতম রায় হিরো, সাধারন সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার বরুন বিকাশ দেওয়ান, সহ সাধারন সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম, যুগ্ম সম্পাদক জাতীয় ফুটবলার কিংশুক চাকমা ও শেখর সেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় পরিষদ চেয়ারম্যান  ও সদস্যদের জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদ কমিটি পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  এসময় জেলা পরিষদ পক্ষ থেকেও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদ কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ক্রীড়ার মাধ্যমে পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়ন করা সম্ভব। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে গেলে দেখা যায় সকল সম্প্রদায়ের খেলোয়াড়ের অংশগ্রহণে শান্তি সম্প্রীতি নামে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এটি একমাত্র সম্ভব হয় ক্রীড়া মাধ্যমে। তাছাড়া যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে ক্রীড়া কোন বিকল্প নেই ।

 

তিনি বলেন, পরিষদের সহযোগিতায় অনুর্ধ ১৪ ফুটবল টুর্ণামেন্ট খেলার যে জটিলতা রয়েছে তা আলোচনার মাধ্যমে নিরসন করে খুব শীর্ঘই তা পুনরায় চালু এবং জেলায় ক্রীড়ার উন্নয়নে যা যা করা প্রয়োজন জেলা পরিষদ হতে সর্বাত্বক সহযোগিতারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ