• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সন্মেলনে
অসহযোগ আন্দোলন তুষের আগুনের মত জ্বলছে,অগ্নিগিরির স্ফুলিংগের মত বিস্ফোরিত হতে পারে-উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2015   Thursday

রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন,পার্বত্য চুক্তি বাস্তবায়নে রোড ম্যাপ ঘোষনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমার ঘোষিত অসহযোগ আন্দোলন  চলছে। তবে তুষের আগুনের মত নিভু নিভু করে জ্বলছে। যে কোন মহুর্তে অগ্নিগিরির স্ফুলিংগের মত বিস্ফোরিত হতে পারে। তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়নে অসযোগ আন্দোলনে ও নারীদের অধিকার নিশ্চিত করতে নারী সমাজকে আরও বেশী সম্পৃক্ত হয়ে আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার আহ্বান।

তিনি আরও বলেন, আগামী সংসদ অধিবেশনে সংশোধিত পার্বত্য ভূমি কমিশন বিল পাস হতে পারে। এছাড়া হস্তান্তরিত অন্যান্য বিভাগ হস্তান্তর হতে পারে। তিনি বলেন, পার্বত্য চুক্তি অনুযায়ী এখানে তিন পার্বত্য জেলা সর্বোচ্চ প্রতিষ্ঠান আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়েছে। অথচ চুক্তি অনুযায়ী আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানকে কোন শাসন ক্ষমতা দেয়া হয়নি।

বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির ১২ তম কেন্দ্রীয় সন্মেলন প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমটি এসব কথা বলেন।  

আত্ননিয়ন্ত্রাধিকার আন্দোলন জোরদার করতে জুম্ম জাতীয় ঐক্যও সংহতি  সুদৃঢ় করুন শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সন্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন  পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি জড়িতা চাকমা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাধবীলতা চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরু কান্তি চাকমা ও নারী নেত্রী উয়াইসিং প্রু মারমা।  এর আগে উদ্ধোধক ও অতিথিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

দিনব্যাপী সন্মেলনে তিন পার্বত্য জেলা থেকে চার শতাধিক মহিলা সমিতির নেতাকর্মী যোগদান করেন।

সন্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামে জুম্ম নারীরা ধর্ষন ও নির্যাতনের শিকার হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের অন্যতম সমস্যা সমস্যা এখনো বাস্তবায়িত হয়নি। সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন নামে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে ষড়যন্ত্র চালাচ্ছে। বহিরাগতদের অনুপ্রবেশ ঘটানোর ষড়যন্ত্র করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্মনারী সমাজ এখনো ঘুমন্ত অবস্থায় রয়েছে। তারা  এখনো নানান অধিকার থেকে বঞ্চিত এবং জাতিগত ও পুরুষ কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছে। তাই এসব অধিকার ও নির্যাতনের হাত থেকে  মুক্তি পেতে হলে জুম্ম জাতীয়তাবাদী উদ্ধুদ্ধ হয়ে নারী সমাজকে অধিকতর আন্দোলন সংগ্রামে সামিল হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ উষাতন তালুকদার বলেন,আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস-এর পক্ষ থেকে  আলাদাভাবে পার্বত্য চট্টগ্রাম ও সমতলের বসবাসরত আদিবাসীদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর জন্য দাবী জানানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় সরকার বাজেটে আদিবাসীদের কোন কথা উল্লেখ করা হয়নি। সরকারের এ বাজেট ব্যবসাবান্ধব বাজেট। বাজেটে ধনীদের জন্য  কর বসানো হয়নি। গরীবদের জন্য কর বসানো হয়েছে।

বিগত আন্দোলনে নারী সমাজের অনেক ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নারীদের অধিকারের জন্য নারীদের আন্দোলনে আরো বেশী করে সম্পৃক্ত করতে হবে। তাদের মাঝে দেশ প্রেম ও জুম্ম জাতীয়তাবাদ ছড়িয়ে দিতে হবে।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ