• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সাথে সৌজন্য সাক্ষাত
অবশেষে বান্দরবান জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2015   Tuesday

অবশেষে বান্দরবান জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কাউছার সোহাগ এবং সাধারন সম্পাদক জনি সোহাগ। এদিকে, নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

জেলা ছাত্রলীগের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জমান সোহাগ এবং সাধারন সম্পাদক নাজমুল আলম সিদ্দিকীর প্রেরিত এক বার্তায় বান্দরবান জেলা ছাত্রলীগের কমিটির সভাপতি মোঃ কাউছার সোহাগ এবং সাধারন সম্পাদক হিসেবে জনি সোহাগের নাম ঘোষনা করেছেন। তবে কমিটির অন্যান্য সদস্যদের নাম আগামী কয়েক দিনের মধ্যে ঘোষনা করা হবে বলে সূত্র জানিয়েছে।

এদিকে,জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন পাওয়ার পর নব নির্বাচিত জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে তার বাসভবনে সাক্ষাত করেন। এ সময় প্রতিমন্ত্রী নব নির্বাচিত কমিটির জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে অভিনন্দন জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৬ জুলাই বান্দরবান রাজবাড়ী ময়দানে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জমান সোহাগের উপস্থিতিতে কতিপয় উচ্চৃংখল ছাত্রলীগ কর্মী ছাত্রলীগের সম্মেলনে হামলা চালিয়ে সম্মেলন পন্ড করে দেয়। পরবর্তীতে হামলাকারী ছাত্রদের চিহৃিত করে তাদের দল থেকে বহিস্কার করা হয় এবং তাদের নামে বান্দরবান সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা  দায়ের পর  গ্রেফতার  করে কারাগারে প্রেরন করা হয়। বর্তমানে তারা সবাই জামিনে রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ