• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

অসহযোগ আন্দোলনের কর্মসুচীর অংশ হিসেবে
২৯ জুলাই রাঙামাটি জেলায় হাট বাজার বয়কটের ডাক জনসংহতি সমিতির

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী ২৯ জুলাই রাঙামাটি জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল হাট বাজার বয়কটের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)।

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাঙামাটির সকল হাট বাজারের  বেচা কেনা এবং ক্রয় থেকে বিরত থাকার জন্য এক লিফলেটে এ আহ্বান জানানো হয়েছে।

বিতরণ করা লিফলেটে বলা হয়েছে, পার্বত্য চুক্তির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রাক্কালে গত ২৯ নভেম্বর ঢাকায় এক সংবাদ সম্মেলনে পিসিজেএসএস-এর প্রধান সন্তু লারমা  পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার রোড ম্যাপ ঘোষনা না করলে ১লা মে থেকে অসহযোগ আন্দোলনের কর্মসুচীর ডাক  দেয়া হবে।  সে সময় আন্দোলনের ঘোষনা করা হলেও কর্মসুচী দেয়া হয়নি।  তাই আন্দোলনেসর কর্মসূচি হিসেবে এ প্রথম  পিসিজেএসএস এর পক্ষ থেকে কোন কর্মসুচীর ঘোষনা দেয়া হলো।

লিফলেটে আরও বলা হয়, সরকার সংসদের বাজেট অধিবেশনে পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি আইন পাস করার কথা থাকলেও  তা পাস করা হয়নি। পর্যটন স্থাপনের নামে পাহাড়ীদের ভুমি অধিকার কেড়ে নেয়া হয়েছে, সরকারী আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হাতে হর্টিকালচার ও রাবার বাগান স্থাপনের নামে জুম ভুমি ও মৌজা ভুমি জবর দখল করে ইজারা দিচ্ছে সরকার। পার্বত্যবাসীর চরম বিরোধীতা সত্বেও রাঙামাটিতে পুলিশ ও সেনাবাহিনী প্রহরায় চলছে মেডিকেল কলেজ বাস্তবায়ন প্রকল্পের কাজ। সরকার একের পর এক জুম্ম জনগনের নির্মুলীকরন কাজ করছে এমন অবস্থায় বসে থাকার সময় নেই, তাই সরকারের গনবিরোধী সকল কার্যক্রম প্রতিহত করতে হবে।

লিফলেটে ২৯ জুলাই সকল হাটবাজারে সকল প্রকার দোকান বর্জন, হাটবাজারসহ  সকল অলিগলিতে দোকানপাট বন্ধ এবং সকল প্রকার বেচাকেনা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

কর্মসুচীর বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা জানিয়েছেন, আমরা সরকারকে বিভিন্নভাবে সময় দিয়েছি, কিন্তু সরকার চুক্তি বাস্তবায়নে কোন ধরনের উদ্যোগ নেয়নি, বরং জুম্ম স্বার্থবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে পিসিজেএসএসের পক্ষ থেকে হাট বাজার বয়কটের ঘোষনা দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ