• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2015   Saturday

লামা উপজেলায় শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, গণতন্ত্র চর্চা ও মূল্যবোধ, শিক্ষা কার্যক্রমে শিক্ষককে সহায়তা, ছাত্র-ছাত্রী ড্রপ আউট রোধসহ ইত্যাদির সুষ্ঠ পরিবেশ আনতে শনিবার লামা উপজেলায় লামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও লাইন ঝিরি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে তিন জনকে নির্বাচন কমিশনার, পাঁচ জনকে প্রিজাইডিং অফিসার ও ১০ জনকে পোলিং অফিসারের দায়িত্ব পালন করে। দেয়া হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে সারিবদ্ধ সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। প্রত্যেক শিক্ষার্থী ৮টি করে ভোট প্রদান করে।

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলের সমন্বয়কারী সহকারী শিক্ষক মোঃ ইয়াহিয়া বাবুল বলেন, ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মোট ভোটার সংখ্যা ৮৮৫ জন। তৎমধ্যে ৪১ জন প্রার্থী হয়েছে। নির্বাচনী ৮টি পদের জন্য ৫টি বুথ করা হয়েছে। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ভোট পরিচালনা হওয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। ভোটার বেশি হওয়াই ফলাফল প্রকাশে রাত হতে পারে বলে জানিয়েছেন স্টুডেন্ট কাউন্সিলের সমন্বয়কারী ।

এদিকে লাইনঝিরি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কাউন্সিলের সমন্বয়কারী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইব্রাহীম জানান, আমাদের মাদ্রাসায় মোট ভোটার সংখ্যা ৪০০ জন।এখানে প্রার্থী হয়েছে ১৪ জন। ৮টি পদের জন্য নির্বাচনে বুথ ২টি। এখানেও আনন্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট পরিচালিত হয়েছে। ভোট গননা শেষে যারা নির্বাচিত হল তারা হল, বোরহান উদ্দিন ৬ষ্ট শ্রেণী, হাদিস উল্লাহ ১০ম শ্রেণী, শামছুদ্দিন ৯ম শ্রেণী, জাহেদুল ইসলাম ৮ম শ্রেণী, আলী হোসেন ৯ম শ্রেণী, আজিজুল হক ৭ম শ্রেণী, জসিম উদ্দিন ৭ম শ্রেণী, আমির হোসেন ৬ষ্ট শ্রেণী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ