• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পানছড়িতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2015   Saturday

পানছড়িতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-ছাত্রীদের মাঝে গনতন্ত্রেরচর্চা ও সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে প্রতিটি উপজেলার ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি  দাখিল মাদ্রাসা ও ১টি কারিগরি বিদ্যালয়ে স্টুডেন্ট এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে  লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ২১জন প্রার্থীর মধ্যে একামনি ত্রিপুরা (১০ম শ্রেণী) ৩৭৭ ভোট, পায়ন চাকমা (১০ম শ্রেণী) ২৪১ ভোট, নূর আলম(৯ম শ্রেণী) ২৪৮ ভোট, সাবিনা চাকমা(৮ম শ্রেণী) ২৮৯ ভোট,  আরিফ হোসেন(৮ম শ্রেণী) ২৫৩ ভোট, সমাপ্তি চাকমা (৭ম শ্রেণী) ২৪৭ ভোট, পরিমল ত্রিপুরা (৭ম শ্রেণী) ২৫১ ভোট, কবিতা চাকমা(৮ম শ্রেণী) ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। এতে দায়িত্ব পালন করে নির্বাচন কমিশনার হিসেবে ওমর ফারুক (১০ম শ্রেণী), সহকমিশনার কাজী জুলি আকতার (১০ম শ্রেণী), প্রিজাইডিং অফিসার-জান্নাতুল ফেরদাউস(১০ম শ্রেণী), পোলিং অফিসার-আছমা আকতার (৯ম শ্রেণী)। পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট গঠনে দায়িত্ব পালন করেন -নির্বাচন কমিশনার-মোঃ হোসাইন (১০ম শ্রেণী),সহ-কমিশনার জাকিয়া সুলতানা(১০ম শ্রেণী), প্রিজাইডিং অফিসার-জাহিদ হোসেন,(৯ম শ্রেণী), পোলিং অফিসার-জামাল হোসেন (৯ম শ্রেণী)।

অপরদিকে, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসায় ১৫ জনপ্রার্থীর মধ্যে (১)আঃজব্বার(১০ম শ্রেণী) ১১৯ ভোট,(২) ফারজানা আক্তার পুস্পা (৯ম শ্রেণী) ১১৫ ভোট, (৩)আমেনা আক্তার (১০ম শ্রেণী) ১০৯ ভোট,(৪) মোনেম উজ্জামান রাফি (৬ষ্ঠ শ্রেণী) ১০৬ ভোট, (৫) কুলছুমা আক্তার জুলি (৮ম শ্রেণী) ১০৪ ভোট, (৬) আঃকাদের (৮ম শ্রেণী) ১০৩ ভোট,(৭) কামরুরহাসানপারভেজ(৯ম শ্রেণী) ৯৯ ভোট, (৮) মেহেদী হাসান ইমরান (৭ম শ্রেণী) ৭৪ ভোট পেয়ে  নির্বাচিত হয়।

লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা বলেন নির্বাচনী তফসিল অনুযায়ী সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।  শিক্ষার্থীরা এ ব্যাপারে খুবই আান্তরিক। এর ফলে শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠ গণতন্ত্র সৃষ্টি হবে।

পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ জাকির হোসাইন জানান-ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যপক আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দরভাবে সুষ্ঠনির্বাচন সম্পন্নহ ওয়ায় আনন্দিত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ