• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় গুরু বনভান্তের দ্বিতীয় তম পরিনির্বাণ স্মরন অনুষ্ঠান পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2014   Thursday

রাঙামাটির রাজ বন বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় গুরু শ্রাবকবুদ্ধ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের(বন ভান্তে) বৃহস্পতিবার(৩০ জানুয়ারী) দ্বিতীয় তম পরিনির্বাণ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উল্লেখ্য, গত বছর ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে বার্ধক্যজনিত রোগে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় আর্যশ্রাবক বনভান্তে মহাপরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন।বর্তমানে বনভান্তের মরদেহটি রাঙামাটির রাজ বন বিহারে বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ অবস্থায়(বিশেষ কফিন) রাখা হয়েছে।রাজ বন বিহার মাঠে অনুষ্ঠিত পরিনির্বাপ্রাপ্ত আর্যশ্রবাক বনভান্তের দ্বিতীয় তম পরিনির্বাণ দিবস উপলবেৃহস্পতিবার সকালের দিকে বুদ্ধপূজা, বুদ্ধ মূর্তিদান,পঞ্চশীল গ্রহন, পিন্ডদান,অষ্টপরিস্কারদান অনুষ্ঠিত হয়। দুপুরে পরিনির্বাণপ্রাপ্ত বনভান্তের ধর্মীয় স্মরণ সভা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করা হয়।অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এছাড়া ধর্মদেশনা দেন রাজ বন বিহারের ধর্মীয় গুরু বৃগু মহাস্থবির,জনপ্রিয় মহাস্থবির ও বিশুদ্ধানন্দ মহাস্থবির।বন ভান্তের স্মৃতিচারন করে বক্তব্যে দেন রাজ বন বিহারের প্রধান পৃষ্ঠপোষক ও চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়। পঞ্চশীল প্রার্থনা করেন রাজ বন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রতুল বিকাশ চাকমা।সকল প্রানীর সুখ ও মঙ্গল কামনা করে প্রার্থনা পাঠ করে রাজ বন বিহারের সিনিয়ন সহ-সভাপতি গৌতম দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান,তারাচরণ চাকমা প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন রাজ বন বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি নিরুপা দেওয়ান। অনুষ্ঠান শেষে রেকর্ডকৃত বনভান্তের ধর্মীয় দেশনা বাজানো হয়। অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত ও পুনার্থী শরিক হন।এর আগে জুরাছড়ির শলক ও বরকল উপজেলাবাসীর উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে রাজ বনবিহার প্রাঙ্গণ পর্ষন্ত এক শোক র‌্যালী বের করা হয়।অরপদিকে সকালের দিকে বিভিন্ন বয়সের হাজারো ভক্ত ও পুর্নাথী রাজ বন বিহারের বিশ্রামাগারে পেটিকাবদ্ধ অবস্থায়(বিশেষ কফিন) রাখা বনভান্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।ধর্মীয় অনুষ্ঠানে চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় তার বক্তব্যে পরিনির্বাণপ্রাপ্ত বনভান্তেকে স্মরণ করে বলেন, বনভান্তের যে হিতোপদেশ ও ধর্মপোদেশ দিয়ে গেছেন তা সকল প্রাণীর মঙ্গলের জন্য। তাই বনভান্তের হিতোপদেশ সবাইকে পালন করতে হবে।রাজ বন বিহারের ভিক্ষু সংঘের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির সকল প্রাণীর প্রতি শান্তি ও মঙ্গল কামনা করে গৌতম বুদ্ধের অহিংসার বাণী ও বনভান্তের মহামূল্যবান ধর্মোপোদেশ মেনে চলতে এবং প্রত্যেককে যে যার কর্ম ভালভাবে সম্পাদনের জন্য হিতোপদেশ প্রদান করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ