• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

পানছড়িতে ৮৯ বৎসর বয়স্ক সূর্ষমূখী চাকমা শরীরকে সুষ্ঠু রাখতে ক্ষেতে কাজ করেন!

নতুন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2015   Monday

“বোইদে বোইদে ঘরত থেলে হিয়ে পিরে অয়। সেনে হাম গরং। সক্কে ভাতও হেই ন পারং। বো-পোয় হাম ন গুরিবার হন। ম, নিজ ইচ্ছেয় হাম হরং। হাম হরলে হিয়ে পিরে ন অয়। শরীর গম তাই। ভাতও হেই পারং।” অর্থাৎ বাসায় বসে থাকলে শরীর ব্যাথা হয়। তখন ভাত খেতে পারি না। সে জন্য কাজ করি। ছেলে ও পুত্র বধূ কাজ না করার জন্য বাধা দেয়। আমি নিজের ইচ্ছায় কাজ করি। কাহ করলে শরীর ভালো থাকে। তখন ভাতও খেতে পারি।

১৮ অক্টোবর ভর দুপুর ক্ষেতে কাজ করার ফাকে এসব কথাগুলো বলেন ৮৯ বৎসর বয়স্ক সূর্ষমূখী চাকমা।

তিনি আরও জানান, শরীরকে সুষ্ঠু রাখার জন্য সম্পূর্ণ নিজের ইচ্ছায় অনেকটা মনের সূখে ক্ষেতে কাজ করে থাকেন। তাঁর স্বামী দ্বীন বন্ধু চাকমা ৬ বছর আগে মারা যান। চার ছেলে ও দুই মেয়ে তার। তিনি পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের দক্ষিণ নালকাটা গ্রামের ছোট ছেলে লক্ষণ দাস চাকমার বাড়ীতে থাকেন। ছেলে ও পুত্র বধূ কাজ না করার জন্য বাঁধা দিলেও উল্টো করে নিজের ইচ্ছায় কাজ করেন জানান তিনি।

ছেলে লক্ষণ দাস চাকমা জানান, তার মাকে কাজ না করার জন্য বলে কোন কথা না শুনে ক্ষেতে কাজ করতে যান। তবে কাজ করলে তাঁর শরীর ভাল থাকে। কাজ না করলে শরীর ভাল থাকে না।
গ্রামের কার্বারী প্রশন্ন কুমার চাকমা বলেন, ছোটকাল থেকে দেখছি সূর্ষমূখী চাকমা শুধু কাজ করেন। কারোর সাথে কোনো ঝগড়া নেই। কাজ আর কাজ শুধু বোঝেন তিনি।

লতিবান ইউনিয়নের চেয়ারম্যান শান্তি জীবন চাকমা বলেন, সূর্ষমূখী চাকমারাই হচ্ছেন সত্যিকার অর্থে কৃষক। সেই ছোট কাল থেকে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। এখন বৃদ্ধ বয়সে কাজ না করে ঘরে বসে থাকলে তাঁদের শরীর খারাপ লাগে।

তিনি আরও বলেন এর আগে তিনি বয়স্ক ভাতা পেতেন না। ইউনিয়নের পক্ষ থেকে বয়স্ক ভাতা কার্ড করে দেয়ায় তিনি নিয়মিত বয়স্ক ভাতা পাচ্ছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ