• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে পুলিশ-সন্ত্রাসী বন্দুক যুদ্ধঃ অস্ত্রসহ আটক ২

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2015   Friday

 

 

 

বান্দরবানে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের উদাল বনিয়া এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের আস্তানায় অভিযানের সময় ডিবি পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশে দুই সদস্য আহত হয়েছে। অভিযানের সময় সন্ত্রাসী বাহিনীর প্রধানসহ দুইজনকে আটক করেছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করেছে। 

পৃুলিশ জানায়, শুক্রবার রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা রাজবিলা ইউনিয়নের উদালবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা বাহিনীরা  ডিবি পুলিশের ওপর তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়ের মধ্যে ১০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের আক্রমনে তোহেল ও কামরুল নামের ডিবি পুলিশে দুই সদস্য আহত হন।  পুলিশের অভিযানের সময় সন্ত্রাসীদেও ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ১২০ পিস ইয়াবা ও চারটি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসী বাহিনীর প্রধান মো: ইলিয়াস ওরপে বুলুসহ দুইজনকে আটক করা হয়। বুলুকে ইয়াবা নামেও এলাকাবাসীরা চেনেন।  সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শোকবিলাসে আবুল হাফেজ ছেলে। আটক অন্যজন মো: রুবেল (২২)।  সে রাঙ্গুনিয়া ধুপপুকুরিয়া এলাকার নাম জয়নাল উদ্দিনের  ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঞ্জুর আলম সত্যতা স্বীকার করে জানান, সন্ত্রাসী  বুলু বাহিনী দীর্ঘ দিন ধরে এলাকায় চাঁদাবাজি,অস্ত্রবাজী,ইয়াবা ব্যবসা,মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। বুলুর বিরুদ্ধে বান্দরবান, রাঙ্গুনিয়া ও চন্দ্রঘোনা থানায় বিভিন্ন ঘটনার বেশ কয়েকটি মামলা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ