• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটিতে প্রথম নারী হেডম্যান-কারবারী সন্মেলনের সমাপ্ত
নারী কার্বারীদের ক্ষমতায়নে সংশ্লিষ্ট মৌজার হেডম্যানদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ- চাকমা রাজা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রামের নারী কার্বারীদের ক্ষমতায়নে সংশ্লিষ্ট মৌজার হেডম্যানদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেছেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।

তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সার্কেল চিফ, হেডম্যান, কার্বারীদের সমন্বয়ের উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি হেডম্যান-কার্বারীদের যথাযথভাবে দায়িত্ব পালনে এবং হেডম্যান-কার্বারীদের দক্ষতা ও সক্ষমতা প্রদান সংক্রান্ত প্রশিক্ষণে অগ্রাধিকারের ভিত্তিতে সকল নারী হেডম্যান-কার্বারীদের অংশগ্রহনের সুযোগ প্রদানে তার সার্কেলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বুধবার রাঙামাটিতে প্রথম নারী হেডম্যান-কারবারী সন্মেলনের সমাপনী অনুষ্ঠানে আয়োজিত পার্বত্য চট্টগ্রামে প্রথাগত নারী নেতৃত্বের সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাকমা রাজা এসব কথা বলেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নারী হেডম্যান-কারবারী সন্মেলন কমিটির আহবায়ক জয়া ত্রিপুরা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাকমা রাণী য়েন য়েন। বক্তব্য রাখেন নারী হেডম্যান কাবেরী রায়, গোপা দেবী চাকমা, উশৈম্রা মারমা, বনিতা চাকমা, সুখেন্দ্র বালা চাকমা, মল্লিকা চাকমা প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে চাকমা রানী য়েন য়েন বলেন, সক্ষমতা দক্ষতা বৃদ্ধির জন্য অন্য কোন সংগঠনের মুখাপেক্ষী না হয়ে প্রয়োজনে নিজেদের অর্থায়নে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ আয়োজন করতে হবে। তিনি নারী কার্বারীদেরকে কোন হেডম্যান সহযোগিতা না করলে সরাসরি তাকে অবহিতকরণের পরামর্শ দেন।

আলোচনা সভায় নারী হেডম্যান-কার্বারীদের আগামী দিনের কার্যক্রম পরিচালনা করতে কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। সেগুলো হল নারী হেডম্যান-কার্বারীর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষন ও কর্মশালার আয়োজন, নারী হেডম্যান-কার্বারীর নেতৃত্ব বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন, প্রতি বছর নারী হেডম্যান-কার্বারী সম্মেলনের আয়োজন,নারী হেডম্যান-কার্বারীর সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ,প্রথাগত প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় লবি-ক্যাম্পেইন অব্যাহত রাখা,পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র আদিবাসী জাতি গোষ্ঠীর প্রতিনিধিদের প্রথাগত প্রতিষ্ঠানে নেতৃত্ব নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রামের প্রথাগত নারী হেডম্যান-কার্বারীদের কার্যক্রমের সমন্বয়ের জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করা।

উল্লেখ্য, মঙ্গলবার রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের উদ্যোগে ও ইউএনডিপি-সিএইচডিএফের সহযোগিতায় প্রথম নারী হেডম্যান-কারবারী সন্মেলনের উদ্ধোধন করেন চাকমা রাজা দেবাশীষ রায়। সন্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। সন্মেলনে তিন পার্বত্য জেলা থেকে চাকমা সার্কেলের ১২ জন নারী হেডম্যানসহ মোট ১শ৪৭ জন নারী কারবারী  এবং পর্যবেক্ষক হিসেবে প্রায় দু’শ জন পুরুষ হেডম্যান-কারবারী অংশ গ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ