• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্যঞ্চলে সবুজ বনায়ন সৃষ্টির মাধ্যমে জলবায়ু পরির্বতন রোধে সকলকে এগিয়ে আসতে হবে-চাকমা রাজা

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2015   Thursday

চাকমা  রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেছেন , বন ও ভুমির সাথে মানুষের রয়েছে গভীর সর্ম্পক। বন ও ভূমি রক্ষার পাশাপাশি পরিবেশ ও জীব বৈচিত্রের সংরক্ষণ করা জরুরী। 

 

তিনি প্রাকৃতিক বন ও গ্রামীণ সাধারণ বন সৃষ্টি করে পার্বত্যঞ্চলে সবুজ বনায়ন সৃষ্টির মাধ্যমে জলবায়ু পরির্বতন রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

 

গত মঙ্গলবার ও বুধবার দুদিন সফরে বরকল উপেজলার চান্দবী ছড়া উদন্যাছড়া বামে বাঘছড়ি ও ত্রিপুরাছড়ায় এলাকার জনগোষ্ঠির সংরক্ষিত চারটি গ্রামীণ সাধারণ বন পরিদর্শনকালে চাকমা রাজা এসব কথা বলেন।

 

চাকমা রাজা সফরকালে তার সফর সঙ্গী ছিলেন রাজার একান্ত সচিব সুব্রত চাকমা ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমা এ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, সিএইচটি ওয়াটার সেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটিস প্রকল্পে প্রকল্প সমন্বয়কারী মংহ্লাম্যান্ট রাখাইন বেসরকারী উন্নয়ন সংস্থা সিআইপিডি প্রকল্পের সমন্বয়ক এ্যানি চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান কার্বারী, সাংবাদিকসহ গ্রামীণ সাধারণ বন রক্ষা কমিটির সদস্যরা। 

 

এদিকে, চাকমা রাজা সফর উপলক্ষে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধূলা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন, পালাগান, চান্দবী বারো মাসসহ ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হেংগ্রং বাজানোর প্রতিযোগিতা আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ