• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের সমাপনী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2015   Tuesday

রাঙামাটিতে চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প এবং চার দিনব্যাপী ম্যাট কোর্স মঙ্গলবার সম্পন্ন হয়েছে।

 

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এবং বাংলাদেশ স্কাউটস্ এর আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

পরিষদের সদস্য সাধন মনি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মওলানা মোঃ শাহজাহান, বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক শামীমুল ইসলাম, রাঙামাটি জেলা স্কাউটস এর সম্পাদক নূরুল আবছার ও  জেলা স্কাউটস এর যুগ্ন কমিশনার সজল দাশ।

 

অনুষ্ঠানে চার দিনব্যাপী ম্যাট কোর্সে জেলার বিভিন্ন কলেজের অংশগ্রহণকারী ৪৫জন রোভার স্কাউটসদের মাঝে অতিথিরা সনদপত্র তুলে দেন অতিথিরা। 

 

প্রধান অতিথির বক্ত্যব্যে পরিষদ চেয়ারম্যান অংশগ্রহণকারী রোভার স্কাউটস উদ্দ্যেশে চেয়ারম্যান বলেন,  চার দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে যে অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করেছো সেটি যথাযথভাবে নিজেদেও ও অন্যের উপকারে প্রয়োগ করবে। প্রকৃতি ও মানব সৃষ্ট যে কোন দূর্যোগে নিজেদেরকে সম্পৃক্ত করার পাশাপাশি সেবা প্রদান করবে।

 

তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারে আগে নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে তারপর অন্যদের সচেতন করতে হবে। বিদ্যুৎ অপচয় না করে এটিকে যথাযথভাবে কাজে লাগাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ