• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দীঘিনালায় ৫১ বিজিবি’র সদর দপ্তর উদ্বোধন
পার্বত্য চট্টগ্রামের অরক্ষিত সীমান্ত এলাকা নিয়ন্ত্রনে কাজ করছে-মেজর জেনারেল আজিজ আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2016   Friday

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা পরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ বলেছেন, বিজিবি কারো প্রতিপক্ষ নয় সারা দেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামেও  বিজিবি অরক্ষিত সীমান্ত এলাকা নিয়ন্ত্রনে কাজ করছে।

 

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে মোট সীমান্ত এলাকা ৪৭৯ কিলোমিটার। তার মধ্যে ৩৫ টি বিওপি’র আওতায় ২২৮ কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকা নিয়ন্ত্রনে আনা হয়েছে।

 

শুক্রবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ৫১ বিজিবি’র সদর দপ্তর উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে  তিনি একথা বলেন।

 

 তিনি বলেন, এ এলাকায় বিজিবি কারো প্রতিপক্ষ হতে আসেনি, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এ অঞ্চলে বসবাসরত মানুষের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যেই বিজিবি কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের অরক্ষিত সীমান্ত এলাকা সমূহ যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রনে আনার লক্ষ্যকে সামনে রেখে বিজিবি কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

পরে তিনি বাবুছড়া ৫১ বিজিবি’র সদর দপ্তরে নব নির্মিত বেশ ক’টি ভবন পরিদর্শন করেন। এসময় বিজিবি’র দক্ষিণ-পূর্বাঞ্চলীয়  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহাবুব আলম, বিজিবি’র খাগড়ছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ, দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মহসিন রেজা ও বাবুছড়া ৫১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কামালসহ সেনা ও বিজিবি’র উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ