• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বিগত ৫বছরে রাঙামাটি পৌর সভার উন্নয়নের জন্য সাধ্যমত চেষ্টা করেছি-সাইফুল ইসলাম ভুট্টো

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2016   Saturday

রাঙামাটি পৌরসভার বিদায়ী পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো বলেছেন, বিগত ৫বছরে দায়িত্ব পালনের সময় রাঙামাটি পৌরসভার উন্নয়নের জন্য সাধ্যমত চেষ্টা করেছি। পৌরসভার টেক্স থেকে যে আয় হয় তা দিয়ে উন্নয়ন করার চেষ্টা করা হয়েছে। আগামীতে এ পৌরসভায় যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য যাতে বোঝা হয়ে না দাড়াঁয় সেই জন্য এ বিদায়ী পৌর পরিষদ কারোর কাছ থেকে কোন ঋণ রেখে যাচ্ছেন না। বরং রাঙামাটি পৌরসভার উন্নয়নের জন্য ১শ ৫০কোটি টাকার অনুমোদনকৃত প্রকল্প রেখে যাচ্ছি।

 

শনিবার সন্ধ্যায় রাঙামাটি পৌর মেয়র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে বিদায়ী মেয়র সাইফুল ইসলাম ভূট্টো এসব কথা বলেন।


এসময় পৌর কাউন্সিলর কালায়ন চাকমা,হেলাল উদ্দীন, নেয়াজ আহমেদ, ধীরেন্দ্র চাকমাসহ অন্যান্য বিদায়ী কাউন্সিলররা উপস্থিত ছিলেন।


আগামী পৌর পরিষদের জন্য অনুমোদনকৃত অনেক প্রকল্প রেখে যাচ্ছি উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড(বিএমডিএফ) থেকে অডিটোরিয়াম, মার্কেট,হোটেল কাম-কমিউনিটি সেন্টার,পৌরসভার পিছনের রিটার্নিং ওয়াল, কালিন্দীপুর ও হ্যাপি মোড়ের রাস্তাসহ মোট ১কোটি ৭৩ লাখ টাকা, আরবান গভর্মেন্স ইনফ্রাক্টচার ইনপ্রুপমেন্ট প্রোগ্রাম(ইউজিআইআইপি-৩) থেকে ৯০কোটি টাকা,পৌর ভবনের জন্য ২কোটি ৮৯ লাখ টাকা, যা ইতোমধ্যে টেন্ডারের কার্যাদেশ প্রদান করা হয়েছে। গুরুত্বপূর্ন নগর অবকাঠামোর জন্য ২কোটি ১৫ লক্ষ টাকা। ফিসারী বাঁধ প্রকল্পের জন্য(সিম্বল অব রাঙামাটি) যার প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি টাকা। বর্তমানে পরিকল্পনা মন্তদ্রনালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া জরবায়ু ফান্ড থেকে প্রস্তাবিত প্রাক্কলন ৪কোটি টাকা। আশাকরি এসব কাজ আগামী মার্চের দিকে শুরু হবে।


তিনি বলেন, গত ২০১১ সালের ১৮ফের্রুয়ারী পৌর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের পর গত ৫ বছরের সবাইয়ের সাথে সুসম্পর্ক রেখে রাঙামাটি পৌরসভাকে পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে সাধ্যমত উন্নয়নের কাজ করার চেষ্টা করেছি। তবে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। সেজন্য যা করতে পারিনি তা আমার ব্যর্থতা। এসব ব্যর্থতার দায়ভার আমি স্বীকার করে নিলাম।


তিনি বলেন, এ পৌরসভা থেকে বিদায় নিলেও নতুন পরিষদে যারা আসবেন তারা যদি মনে করে থাকেন আমার সহায়তার প্রয়োজন আমি সবসময় তাদের যে কোন কাজের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি। নতুন পৌর পরিষদের মেয়র একজন তরুন বয়সী। তিনি অনেক মেধা ও প্রজ্ঞার অধিকারী। তিনি তার মেধা ও উদ্যোমকে কাজে লাগিয়ে রাঙামাটি পৌরসভাকে একটি সুন্দর আধুনিক পৌরসভা হিসেবে তুলতে পাবেন বলে দৃঢ় বিশ্বাস রয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ