• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে বেতন বৈষম্য দূরীকরণের দাবীতে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2016   Tuesday

৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও সৃষ্ট চরম বেতন বৈষম্য  নিরসনের দাবীতে মঙ্গলবার কাপ্তাইয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ। বক্তব্য রাখেন সংগঠনের কাপ্তাই শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুর রশীদ, শেখ তৌহিদুল ইসলাম, বাদল চন্দ্র সন্ন্যাসী,আশীষ কুমার দত্ত, জোবায়ের রহমান,আমির হোসেন, বাপ্পী মজুমদার, শাহ আলম, সুলতান আহমেদ, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

বক্তারা বলেন, বহু কাঙ্খিত ৮ম জাতীয় এ বেতন স্কেলে অনেক যুগোপযোগী সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শ্রেণি প্রথা বিলুপ্ত, বাংলা নববর্ষ ভাতা প্রবর্তন, শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি, বেতন ভাতাদি নির্ধারণে অভিন্ন সফটওয়ার চালু নিঃসন্দেহে যুগান্তকারী। কিন্তু বর্তমান বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চরম অবমূল্যায়ন ও বেতন বৈষম্যের দিকে ঠেলে দেয়া হয়েছে। ফলে আইডিইবি এর চার লক্ষাধিক সদস্য প্রকৌশলী গভীরভাবে উদ্বিগ্ন, আশাহত ও বিক্ষুব্ধ।

 

মানববন্ধন শেষে ডিপ্লোমা প্রকৌশলীগণ সৃষ্ট বৈষম্য দূরীকরণে ৬টি দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা ইউএনও তারিকুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর প্রেরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ