• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মজুরী স্কেল বাস্তবায়নের দাবীতে কেপিএমে শ্রমিক সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2016   Saturday

জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষনা ও বাস্তবায়নসহ সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের ৬ দফা বাস্তবায়নের দাবীতে শনিবার কেপিএম প্রধান ফটকে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)-এর উদ্যোগে আয়োজিত শ্রমিক সভায় সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি তৌহিদ আল মাহবুব চৌধুরী। বক্তব্য রাখেন, সিবিএ নেতা হুমায়নুর রহমান, বেলাল হোসেন, দেওয়ান মশিউর আবদুল্লাহ আবদুর রহিম, ওসমান গণি চৌধুরী, সিবিএ সাধারণ সম্পাদক হাজী আবদুল ওহাব বাবু। সভা পরিচালনা করেন, মোঃ সেলিম।

 

সমাবেশে বক্তারা বলেন, অষ্টম জাতীয় স্কেল ঘোষিত হওয়ার প্রায় ৬ মাস অতিবাহিত হলেও আজও মজুরী স্কেল ঘোষিত হয়নি। নেতৃবৃন্দ শ্রমিক এবং কর্মচারীদের পৃথক স্কেল না রেখে উভয়কে একই স্কেলের আওতায় আনার দাবী জানান। তারা আরো বলেন ২০০৯ সালে ঘোষিত জাতীয় পে-স্কেলের বিপরীতে কর্মচারীরা তখন থেকে পাহাড়ী ভাতা পেয়ে আসলেও শ্রমিকরা আজ অবধি পাহাড়ী ভাতা পাচ্ছেন না। বক্তারা বৈশম্যমূলক নীতি পরিহার করে অনতিবিলম্বে মজুরী স্কেল ঘোষনাসহ বাস্তবায়নের জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ