• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2016   Saturday

খাগড়াছড়িতে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী সংগ্রাম পরিষদ ও বাঙ্গালী ছাত্র সংগ্রাম পরিষদ।

 

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ও  পানছড়িতে মোটর সাইকেল চালককে উদ্ধারের দাবীতে এ হরতাল কর্মসূচির ডাকা হয়। 

 

শনিবার সংগঠনটির প্রেসসচিব-ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,গেল ২৮এপ্রিল জেলার পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের বাসিন্দা মোটর সাইকেল চালক মোহাম্মদ হোসেনকে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহরনের ১০ দিন অতিবাহিত হলেও প্রশাসন অপহৃত হোসেনকে উদ্ধার  করতে না পারায় গেল ২ মে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়।  কিন্ত প্রশাসন  মোহাম্মদ হোসেন উদ্ধার না হওয়ায় প্রশাসনের চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

 

প্রেস বার্তায় আরও  উল্লেখ করা হয়, মানিকছড়ির বাসিন্দা আব্দুল মতিনকে সন্ত্রাসী কর্তৃক নৃশংস হত্যাকান্ড ও বাড়ী ঘরে অগ্নিসংযোগ। তারই নাতি আল-আমিনকে অপহরণসহ ইত্যাদির সাথে জড়িতদের গ্রেপ্তার হয়নি, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙ্গালীদের সমতল ভূমিতে সরিয়ে নিতে ইউএনডিপি কর্তৃক অসাংবিধানিক প্রস্তাব, বাঙ্গালীদের ৭দফা দাবী আদায়সহ পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক অব্যাহতভাবে অপহরণ, হত্যা, গুম, ধর্ষণ, চাঁদাবাজী, সাম্প্রদায়িক দাঙ্গাসহ সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা খাগড়াছড়ি জেলায় হরতাল  আহ্বান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ