• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু হত্যাকান্ডে আটক তিন জনকে ৫ দিনের রিমান্ডে

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2016   Monday

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাক পাড়ায় বৌদ্ধ ভিক্ষু হত্যাকান্ডে আটক তিন জনকে ৫ দিনের রিমান্ড  নিয়েছে পুলিশ।সোমবার আটককৃতদের বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতে তোলার পর পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডের আবেদন  জানানো হয়। এতে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু হানিফ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

উল্লেখ্য, গেল শনিবার বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাক পাড়া  বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: গাইন্দ্যা ভিক্ষুর(৭৫) গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে কোনো এক সময়ে এ বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয়েছে ধারনা পুলিশের।  তবে  বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হলেও বিহারের কোনো মূর্তি বা জিনিস চুরি হয়নি। এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে মিয়ানমারের দুই নাগরিক  জিয়া উদ্দিন (২৮, আব্দুর রহিম (২৯)এবং স্থানীয় বাসিন্দা  হ্লামং চাক (৩২)-কে আটক করে।

 

এদিকে, এ হত্যাকান্ডে চারটি বিষয় নিয়ে তদন্ত কাজ চালাচ্ছে পুলিশ। পুলিশের সঙ্গে ডিবিকেও তদন্তের রাখা হয়েছে। জঙ্গি সংশ্লিষ্টতার পাশাপাশি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সন্দেহের মধ্যে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ