• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে জেএসএস’র বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2016   Thursday

বান্দরবানে ও বিলাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও অংগসংঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমা। বক্তব্যে রাখেন সংগঠনটির কেন্দ্রীয় ভূমি ও কৃষিবিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক জোনাকী চাকমা, যুব সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির সভাপতি অন্তিক চাকমা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জনসংহতি সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা ও মহিলা সমিতির  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল শহরের জনসংহতি সমিতির জেলা শাখার কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপা এলাকা ঘুরে জেলা প্রসাশন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। 

 

সমাবেশে নেতৃবৃন্দ  বলেন, হয়রানি ও হীন রাজনৈতিক উদ্দেশে ১৫ জুন মিথ্যা মামলায় জড়িত করে বান্দরবানের জনসংহতি সমিতির নেতা উচসিং মারমাকে এবং ১৪ জুন জনসংহতি সমিতির শান্তিপূর্ণ অবরোধ চলাকালে ছাত্র নেতা সুনীতিময় চাকমাকে গ্রেফতার করা হয়। অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

 

সমাবেশে নেতৃবৃন্দ আরো অভিযোগ করে বলেন, জনসংহতি সমিতি ও এর সহযোগী সংগঠনের কর্মীদের হয়রানি ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অসহযোগ আন্দোলন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দেয়া হয়েছে। এখানে সরকারী দল ও স্থানীয় প্রশাসনের একটি মহল ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক গোষ্ঠী ও সেটেলারদের দিয়ে জনসংহতি সমিতির শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনকে অশান্তিপূর্ণ পথে নিয়ে যেতে বাধ্য করছে। সম্প্রতি অনুষ্ঠিত বরকলের ভূষণছড়ার ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট ডাকাতির প্রতিবাদে ও উক্ত নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে আহুত সড়ক ও জণপথ অবরোধ কর্মসূচিকে বানচালের ষড়যন্ত্র করছে বলে জেএসএস নেতৃবৃন্দ অভিযোগ করেন।


নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে মামলা দিয়ে, হামলা করে ও দমন-পীড়নের মধ্য বাধা দেয়ার চেষ্টা করা হলে এই আন্দোলন অগণতান্ত্রিক পথে ধাবিত হতে বাধ্য হবে হুশিয়ারী উচ্চারণ করেন।

 

বান্দরবানের কথিত অপহরণ ঘটনার বিষয়ে প্রশ্ন রেখে নেতৃবৃন্দ বলেন, মংপু মারমার বাড়ির চারিদিকে পুলিশ ক্যাম্প, সেনা ক্যাম্প ও বিজিবির সদর দপ্তর রয়েছে, তা সত্ত্বেও এই নিরাপত্তা বেষ্টনী থেকে তাকে কীভাবে অপহরণ করা হলো?

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ