• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

লামায় অবৈধ ভাবে পাথর পাচারকালে পাথরসহ ট্রাক জব্দ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2016   Sunday

রোববার লামায় পৌরসভার লাইনঝিরি এলাকা থেকে অবৈধভাবে  পাচারকালে পাথর বোঝায় ট্রাক জব্দ করা হয়েছে।

 

জানা গেছে, রোববার  লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  লামা পৌর সভার লাইনঝিরি এলাকা থেকে একটি ট্রাক (নারায়ন গঞ্জ- ড, ০২-০৩০৭) যোগে অবৈধভাবে পাথর পাচারকালে জব্দ করেন ।

 

দীর্ঘদিন ধরে লামা উপজেলায় কোন প্রকার পাথরের পারমিট বিহীন পাহাড় কেটে পাথর উত্তোলন করে অবৈধ পাথর পাচার করে যাচ্ছে একটি সিন্ডিকেট। লামা উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ পাথর পাচার বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই ট্রাক জব্দ করা হয়। এ বেপরোয়া পাচার ও অতিমাত্রায় পাথর বোঝাই করায় কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট ও ব্রিজ কালভার্ট। প্রশাসনের বাধা থাকা সত্ত্বেও গোপনে ও প্রশাসনের দৃষ্টি আড়ালে প্রতিদিন পাচার করছে শত শত গাড়ি পাথর। 

 

উল্লেখ্য, বেপরোয়া অবৈধভাবে পাথর পাচারের কারণে গেল ১জুন লামা-চকরিয়া রোডের মিরিঞ্জা নামক পাহাড়ে অতিরিক্ত বোঝায় পাথরের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে শিশু সহ ২জন নিহত ও ৩জন আহত হয়। 

 

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ পাথর বোঝাই ট্রাক জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, পাথর বোঝাই ট্রাকটির বিরুদ্ধে প্রচলিত আইনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কোন প্রকার অনুমতি পত্র দেখাতে না পারায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ