• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটির আঞ্চলিক ১৯টি রুটে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2016   Tuesday

বুধবার  থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা রাঙামাটির আঞ্চলিক ১৯টি রুটে ডাকা পরিবহন ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি।

 

মঙ্গলবার  চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রহমানের  যৌথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, মঙ্গলবার জেলা প্রশাসক কক্ষে জেলা প্রশাসক মোঃ সামসুল আরিফিনের সভাপতিত্বে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির কর্মকর্তাদের সাথে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির বিভিন্ন দাবী-দাওয়ার বিষয় নিয়ে যে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল তার দাবী-দাওয়ার বিষয়ে আগামী ৩ আগষ্ট জরুরী আরটিসি সভা আহবান করার পরিপ্রেক্ষিতে এবং জেলা প্রশাসকের অনুরোধে বুধবার থেকে  অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।  সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্তি জেলা ম্যাজেষ্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এবং চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

 

চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম জানান, ৫ দাবি ঘোষনার প্রেক্ষিতে গত মঙ্গলবার সমিতির  নেতাদের নিয়ে সভায় বসেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। সভায় দাবির ব্যাপারে বিস্তারিত আলোচনার পর দাবিগুলো পূরণের আশ্বাস দিলে পূর্ব ঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে স্থগিত রাখা হয়েছে।

 

তিনি আরো জানান,এসব দাবি নিয়ে আবারও আগামী ৩ আগষ্ট সভা ডেকেছেন জেলা প্রশাসক। পরবর্তী ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন  জেলা প্রশাসক। তবে অচিরেই এসব দাবি  পূরণ করা না হলে পূর্ব ঘোষিত কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে।

 

উল্লেখ্য, ১৯ জুলাইয়ের মধ্যে রাঙামাটি রুটে বিআরটিসি পরিবহন সম্পূর্ণরুপে বন্ধ করা, পাহাড়িকা সার্ভিসের গাড়ি জনস্বার্থে চট্টগ্রাম শহরের নিউমার্কেট পর্যন্ত চলাচলের ব্যবস্থা নেয়া, রাঙামাটি হতে বড়উছড়ি-রাজস্থলী-বান্দরবান রুটে বন্ধ থাকা রাস্তা মেরামত করে নিরাপদ ও নির্বিঘ্নে গাড়ি চলাচলের ব্যবস্থা গ্রহণ, রাঙামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ দখলদার উচ্ছেদ এবং শ্রমিক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যত্রতত্র গাড়ি রিকুইজিশন বন্ধ করা- এই ৫ দফা দাবিতে এ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ