• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2016   Tuesday

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

 

জেলা মৎস্য চাষ প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত সংবাদ সন্মেলনে এসময়  জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির উপ-ব্যবস্থাপক মাসুদুল আলম, জেলা মৎস্য অধিদপ্তরের নিসিয়র কর্মকর্তা মনিরুল আলম, মৎস্য গবেষনা উপ-কেন্দ্র রাঙামাটির উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল বাশার উপস্থিত ছিলেন। 

 

সংবাদ সন্মেলনে বলা হয়, পার্বত্যাঞ্চলে মৎস্য উৎপাদন, পাহাড়ী জনগনের পারিবারিক আয় ও পুষ্টির মান উন্নয়ন বাড়াতে কাপ্তাই হ্রদের পাশাপাশি  মৎস্য উন্নয়ন ও সম্প্রসারণ নামের একটি প্রকল্পের বাস্তবায়নের কাজ করছে সরকার। ৬৮কোটি টাকার ব্যয়ে ২০১২ সালের এ প্রকল্পের কাজ শুরু হয় এবং  শেষ হবে ২০১৭ সালে। বর্তমানে এ প্রকল্পের তৃতীয় পর্যায় কাজ চলছে।

 

এ সময় বিএফডিসির রাঙামাটি কাপ্তাই লেকের মৎস্য উৎপাদন ও বিপণন কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মাসুদুল আলম জানান, চলতি মৌসুমে মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বাড়াতে বর্তমানে কাপ্তাই লেকে মাছ শিকার ও আহরণ নিষিদ্ধ। বন্ধকালীন এ পর্যন্ত অবৈধভাবে মাছ শিকারের দায়ে বিপুল পরিমাণ মাছ, জাল, নৌকা জব্দসহ ভ্রাম্যমান আদালত ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৭ জনকে আর্থিক জরিমানা করেছে।

 

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে বুধবার সকালে শোভাযাত্রা, পোনা অবমুক্তি, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া মৎস্য সেক্টরে বর্তমান সরকারে অগ্রগতি নিয়ে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণীসহ ২৫ জুলাই পর্যন্ত রয়েছে আরও নানা কর্মসূচি।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), জেলা মৎস্য অফিস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট রাঙামাটি উপকেন্দ্র ও জেলা তথ্য অফিস যৌথভাবে এসব কর্মসূচি পালন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ