• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পানছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে এলাকাবাসী

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2016   Wednesday

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার পানছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালে ডেকেছে এলাকাবাসী।

 

বুধবার বিপুল চাকমার মা প্রয়াত নিরুদেবী চাকমা সাপ্তাহিকক্রিয়া অনুষ্ঠানে এক শোকসভায় এলাকাবাসী এ হরতালের ডাক দেয়।

 

বৌদ্ধ ধর্মীয় বিধান মতে প্রয়াত নিরুদেবী চাকমার সৎগতি কামনা করে নিরুদেবীর পরিবারের পক্ষ থেকে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ সামগ্রী দান করা হয়। ধর্মীয় অনুষ্ঠান শেষে এক স্মরণ সভার আয়োজন হয়।

 

অনুষ্ঠানে চেংগী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পূর্ণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, ইউপিডিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য নতুন কুমার চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রতন স্মৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক দ্বিতীয় চাকমা ও প্রয়াত নিরুদেবী চাকমার স্বামী সাবেক ইউপি সদস্য সুনয়ন চাকমা প্রমূখ।

 

বক্তারা পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্ত করে বলেন, তিনি(ওসি) অসুস্থ মায়ের সামনে বিপুল চাকমাকে গালি-গালাজ ও গাড়ী থেকে টেনে হিজরে বের করে গ্রেপ্তার না করতেন তাহলে আজও বিপুল চাকমার মা বেচে থাকতেন। এমন অমানবিক আচরন দেখে বিপুর চাকমার অসুস্থ মায়ের শারিরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সেদিন দিবাগত রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে বিপুল চাকমা’র মা মৃত্যুর মূখে পতিত হন। এ মৃত্যুর পেছনে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ী করে বক্তারা ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

এর আগে বক্তারা পিসিপি`র পানছড়ি উপজেলা কার্যালয় থেকে গ্রেপ্তারকৃত পিসিপি’র ৯ নেতাকর্মীর নিঃশর্ত মূক্তিরও দাবি জানান। এতে সাপ্তাহিকক্রিয়ায় অংশগ্রহণকারী সমবেত শতশত নারী-পুরুষ হরতালের প্রতি পূর্ণ সমর্থন দেন। এভাবে প্রয়াত নিরুদেবী চাকমার স্মরণ সভা হয়ে ওঠে প্রতিবাদ সভা।

 

এলাকাবাসীর পক্ষ থেকে পানছড়ি উপজেলা জীপ সমিতি, মালিক সমিতিসহ সকল স্তরের মানুষের প্রতি হরতাল পালন করার আহবান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ