• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

দেশের বিভিন্ন স্থানে মঠ মন্দিরের পুরোহিত ও সেবায়তদের হত্যা,হিন্দুদের ঘরবাড়ীতে অগ্নিসংযোগ-হামলার প্রতিবাদের
রাঙামাটিতে সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2016   Thursday

ব্রাহ্মণবাড়িয়া,হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মঠ-মন্দিরের পুরোহিত ও সেবায়তদের হত্যা,প্রতিমা ভাংচুর এবং হিন্দুদের ঘরবাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট-হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন সনাতন ধর্মালম্বীরা।

 

সমাবেশে বক্তারা ব্রাক্ষ্রনবাড়িয়া,হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মঠ মন্দিরের পুরোহিত ও সেবায়তদের হত্যা, প্রতিমা ভাংচুর এবং হিন্দুদের ঘরবাড়ীতে অগ্নিসংযোগ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুন্যালে বিচারের দাবী জানান।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে পূজা উদযাপন পরিষদ ও সনাতন যুব পরিষদ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ রাঙামাটি শাখার সভাপতি অমর কুমার দে। বক্তব্যে রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, স্মৃতি বিকাশ ত্রিপুরা, সনাতন পুরোহিত কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি রণবীর চক্রবর্তী, জগন্নাথ ভদ্র ও উত্তম কুমার দে প্রমুখ। সমাবেশে সনাতন সম্প্রদায়ের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এর আগে রাঙামাটি পৌর সভার চত্বর থেকে একটি বিক্ষোভ-মিছিল শুরু হরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ