• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

কাপ্তাইয়ের সম্প্রীতির এক দৃষ্টান্ত

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2017   Thursday

কে মুসলিম, কে হিন্দু, আর কে বৌদ্ধ-তা কখনও মুখ্য বিষয় হয়ে ওঠেনি এলাকাটিতে। জন্ম থেকে শুরু হওয়া সম্প্রীতির এ বন্ধন মৃত্যুর পরও যাতে অটুট থাকে এমনটি প্রত্যাশা এখানকার অধিবাসীদের। সম্ভবত এ কারনেই কবর আর শ্মশান গড়ে তোলা হয়েছিল পাশাপাশি। যুগ যুগ ধরে সম্প্রীতির এই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালীবাসী।


একজন মানুষ যে ধর্মেরই হোক, সমাজের যে অবস্থানে থাকুক না কেন, তাকে মৃত্যুকে আলীঙ্গন করতেই হবে। তিনি উচ্চ পর্যায়ে হোন কিনা, কিংবা দিন মজুর হোক তার মৃত্যুকে অস্বীকার করার ক্ষমতা কারোই নেই। চিরন্তন এ সত্যকে ধারন করেই রাইখালীবাসী পাশাপাশি নির্মাণ করেন কবর ও শ্মশান।

তবে স্বাধীনতার পর পরই পাল্টে যেতে থাকে এ চিত্র। স্বাধীনতার কয়েক বছর পর কবরস্থানের পাশে শ্মশান নির্মাণ করেন হিন্দুরা। সম্প্রীতির এমন সুখ থেকে দুরে থাকতে চাইলেন না বৌদ্ধরাও। তারাও কবর ও শ্মশানের পাশে নির্মাণ করলেন সমাধিস্থল। এর পর থেকে আজ পর্যন্ত পাশাপাশি অবস্থান করছে কবরস্থান ও শ্মশান।


রাইখালীবাসীর মতে, পাশাপাশি এ কবর ও শ্মশান এখানকার সব ধর্মের মাঝে সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করেছে। একমাত্র রাইখালী ছাড়া দেশের আর কোথাও এমন নজির নেই বলেই তাদের দাবী।

  

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক ও স্থানীয় যুবক টিটু দে জানান, প্রায় অর্ধশত বছর আগে রাইখালী ইউনিয়নের গোডাউন ঘাট এলাকার কর্ণফুলী নদীর পাশে সর্ব প্রথম মুসলমানরাই কবরস্থান নির্মাণ করেন। তখন ওই এলাকায় কিছু সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর বসবাস ছিল। তবে সনাতন ধর্মের কেউ মারা গেলে তারা বিচ্ছিন্নভাবে মৃত ব্যক্তির সৎকার করতেন। একইভাবে আলাদা জায়গায় মৃত ব্যক্তির সৎকার করতেন এখানকার বৌদ্ধ ধর্মাবলম্বীরাও।

 

রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা জানান, সম্প্রীতির এই বন্ধন চিরদিন অটুট থাকবে। এই বন্ধন ছিন্ন হবার নয়। তিনি আরো বলেন, রাইখালীবাসীর সম্প্রীতিতে আতংক হয়ে আবির্ভুত হয়েছে কর্ণফুলী নদী। কর্ণফুলীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে কবরস্থান ও শ্মশান এলাকাটি। ভাঙ্গন রোধে এখনই জরুরী ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ