• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন চিকিৎসকের মধ্যে কর্মস্থলে একজনও নেই!

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2017   Tuesday

রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি চিকিসৎক পদের মধ্যে দীর্ঘ দিন ধরে ১০টি পদ খালী রয়েছে। তবে ৫জন চিকিৎসককে কাগজে কলমে কর্মরত দেখালেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিভিন্ন প্রশিক্ষণ ও মিটিংয়ে ব্যস্ত থাকেন। অপর ৪ জন চিকিৎসকদের একজন বদলী ও ৩ জন চিকিৎসক প্রশিক্ষনে রয়েছেন।


জানা যায়, জেলার সীমান্তবর্তী বরকল উপজেলার ১০ শয্যা বিশিষ্ট স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ১৪টি। এর মধ্যে বাকী ১০ জন চিকিৎসকের পদ দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। কমপ্লেক্সে ৫জন চিকিৎসকের কাগজেপত্রে কর্মরত দেখানো হলেও এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুইমিপ্রু রোয়াজা মাসের প্রায় সময় বিভিন্ন প্রশিক্ষণ ও মিটিংয়ে ব্যস্ত থাকেন। কর্মস্থলে থাকার কিংবা রোগী দেখার সময় সুযোগ তিনি পান না। মেডিকেল অফিসার ডাঃ ধীমান চৌধুরী সম্প্রতি বদলী হয়ে চলে গেছেন। ডাঃ মামুন রেজা গেল কয়েক মাস ধরে প্রশিক্ষণে রয়েছেন। গেল কয়েকদিন আগে ডাঃ তারেক ভূইঁয়া জাহিন হাসপাতালে যোগদান করেছেন ওই দিনও তিনি প্রশিক্ষণে চলে যান। এর আগে ডাঃ শুভ্রসোম চাকমা পরীক্ষা দিতে চলে যান।


ভুক্তভোগী রোগীদের অভিযোগ, বর্তমানে এ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে দিয়ে নাম মাত্র প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের জেলা সদরের হাসপাতালে প্রেরণ করা হয়ে থাকে। এতে দুরদুরান্ত থেকে আসা রোগীরা যেমনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে তেমনি হয়রানি ও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ।


উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উপেন্দ্র লাল চাকমা জানান,প্রায় সময় চিকিৎসক প্রশিক্ষণও মিটিং থাকায় তারা কর্মস্থলে থাকতে পারেন না। তাদেরকে আন্তঃ বিভাগ ও বহি বিভাগের রোগীদের দেখাশুনা করতে হয়। তবে চিকিৎসকরা যখন কর্মস্থলে থাকেন তারা তখন রোগী দেখে থাকেন। তাদের সার্মথ্যর বাইরে রোগীদের ঝুঁকি নিতে পারেন না বিধায় রোগীদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠাতে হচ্ছে।


আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান,গেল জানুয়ারী রাতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালে কোন চিকিৎসক নেই। একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাকে দেখার পর রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন। তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে ষ্পীড বোট (দ্রুতযান) ভাড়া করে জেলা সদরে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু একজন গরীব অসহায় রোগীর পক্ষে তা সম্ভব নয়। তাই স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের উপজেলার মানুষদের স্বাস্থ্য সেবার ব্যাপারে সুদৃষ্টি দেয়া প্রয়োজন।


এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুইমিপ্রু রোয়াজা কর্মস্থলে চিকিৎসক না থাকার বিষয়টি স্বীকার করে বলেন,বর্তমানে চিকিৎসকরা কেউ প্রশিক্ষণে কেউ পরীক্ষা দিতে গেছেন। আবার কেউ বদলী হয়ে চলে গেছেন। তাছাড়াও ১০ জন চিকিৎসকের পদ বর্তমানে শুন্য রয়েছে। আর তাকে প্রায় সময় সরকারী প্রশিক্ষণ ও মিটিংয়ে থাকতে হয়। যার কারণে কর্মস্থলে চিকিৎসকের সংকট। প্রশিক্ষণ শেষে ফিরে এলে চিকিৎসক সংকট দুর করা সম্ভব হবে বলে তিনি জানান।


উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা বলেন, বরকল উপজেলার একটি মাত্র হাসপাতালে ১৪জন চিকিৎসকের মধ্যে একজনও কর্মস্থলে না থাকা সেটা অত্যন্ত দূঃখজনক। যদি কোন প্রশিক্ষণ কিংবা মিটিং থাকে তাহলে হাসপাতাল শুন্য করে যাওয়া মোটেই ঠিক নয়। তবে এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের সেই খেয়াল রাখা দরকার। যাতে করে এ উপজেলার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ