• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

পার্বত্যাঞ্চলের ফুলঝাড়ু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2017   Thursday

পার্বত্যাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো ফুলঝাড়ু এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। ফুলঝাড়ু বিক্রি করে পাহাড়ী-বাঙ্গালী শত শত পরিবারে স্বচ্ছলতা এসেছে। তবে সরকারী উদ্যোগে পরিকল্পিতভাবে চাষাবাদ করা  হতো তাহলে ফুলঝাড়ু রপ্তানি করে বছরে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সধারনত শীত মৌসুমে  পার্বত্যাঞ্চলের বিভিন্ন জঙ্গলে প্রাকৃতিকভাবে ফুল  ঝাড়ু ফুটে থাকে। একসময় এ অঞ্চলের বসবাসকারীরা নিজেদের  গৃহস্থলীর জন্য ফূলঝাড়ু ব্যবহার করতো। কিন্তু  বর্তমানে এ ফুলঝাড়ুর ব্যাপক চাহিদা ও কদর বৃদ্ধি পেয়েছে। ১০ থেকে ১২ টি ফুল একত্রিত করে এক আঁটি ফুল দিয়ে একেকটি ঝাড়ু তৈরি করা হয়।স্থানীয় ব্যবসায়ীরা এসব ফুলঝাড়ু কিনে শুকিয়ে শহরাঞ্চলে নিয়ে প্রতি আঁটি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করে থাকে। ঢাকায় এর দাম আরো বেশী বলে জানা গেছে। শুধু শহরাঞ্চল নয়, গ্রামেও এর কদর দিন দিন বেড়েই চলেছে।

 

ফুল ঝাড়ু বিক্রেতা কালচান চাকমা জানান, স্থানীয়ভাবে প্রতি আঁটি ফুলঝাড়– ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি করা হয়। প্রতি মৌসুমে একেকটি  পাহাড়ী পরিবার ৬০/৭০ হাজার টাকার ফুলঝাড়ু বিক্রি করে থাকে।

 

স্থানীয় এলাকাবাসী সুমন তালুকদার বলেন, প্রতিদিন কয়েক ট্রাক ফুলঝাড়ু কাপ্তাই থেকে শহরাভিমুখে নিয়ে যাওয়া হচ্ছে।  বর্তমানে ফুলঝাড়ু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে।

 

স্থানীয় পাইকার ব্যবসায়ী আবুল হোসেন  জানান,পার্বত্যাঞ্চলের ফুলঝাড়ু বর্তমানে দেশের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করা হচ্ছে।

 

কাপ্তাই রাইংখিয়ং মুখ বন শুল্ক ফাঁড়ির স্টেশন কর্মকর্তা দেবদাস মুখার্জী জানান, এক সময় ফুলঝাড়– পার্বত্যাঞ্চলের প্রতিটি পাহাড়ে জন্মে নিজ থেকেই নষ্ট হয়ে যেত। তখন ফুলঝাড়ুর ব্যবহার স্থানীয় এলাকা ব্যতিত অন্য কোথাও দেখা যেত না। তখন পার্বত্য এলাকা থেকে সামান্য সংখ্যক ফুলঝাড়ু চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হতো। তখন প্রতি আঁটি ফুলঝাড়ুর রাজস্ব ছিল ৫ পয়সা মাত্র। বর্তমানে ফুলঝাড়ুর চাহিদা বৃদ্ধির কারনে প্রতি আঁটি ফুলঝাড়ুর রাজস্ব নির্ধারন করা হয়েছে ৩৫ পয়সা হারে।

 

তিনি আরো বলেন, যদি পরিকল্পিভাবে এর চাষ করা যেত তাহলে সরকার বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় করতে পারত।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ