• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প বিকাশে
সাজেক থেকে নীলগিরি পর্ষন্ত ৩ দিনের মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু

রুপায়ন তালুকদার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2017   Friday

পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশে শুক্রবার রাঙামাটির সাজেক থেকে বান্দরবানের নীলগিরি পর্ষন্ত তিন দিন ব্যাপি ‘ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজিত হচ্ছে।

 

শুক্রবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই পাড়ায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব এ.এস.এম শাহেন রেজা, সুবিনয় ভট্টাচার্য্য ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাবের পরিচালক মশিউর খন্দকার,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রাঙামাটির সাজেক থেকে বানন্দরবানের নীলগিরি পর্ষন্ত ২৫০ কিলোমিটার দুরত্বের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৩১ জন যুবক প্রতিযোগীতায় অংশ নিয়েছে। প্রথম দিনে সাজেক হতে খাগড়াছড়ি পর্যন্ত ৬৮ কিলোমিটার পথ অতিক্রম করেন প্রতিযোগিরা।

 

এতে সাজেক থেকে খাগড়াছড়ি পর্যন্ত ২ ঘন্টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন আলাউদ্দিন। ২ ঘন্টা ৫৩ মিনিট ২২ সেকেন্ড  নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আবু আব্দুল্লাহ যুব এবং ২ঘন্টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন আল আমীন। 

 

প্রতিযোগিতার দ্বিতীয় দিন শনিবার খাগড়াছড়ি থেকে রাঙামাটি পর্ষন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।সমাপনী দিন রোববার  রাঙামাটি থেকে বান্দরবানের নীলগিরি পর্ষন্ত  প্রতিযোগিতা সমাপ্তি ঘটবে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে বিজয়য়েিদর মাঝে পুরুস্কার বিতরণ করা হবে বলে জানা গেছে।

 

জানা যায়, এ প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ৮০ হাজার, ৬০ হাজার এবং ৪০ হাজার টাকা সমপরিমাণ অংকের এমটিভি হিমালয় স্পন্সরশীপ প্রদান করা হবে। যার মাধ্যমে বিজয়ীরা ভারতের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ