• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে এমএন লারমার ৩১তম মৃত্যূ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2014   Monday

রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এবং সাবেক সাংসদ প্রয়াত মানবেন্দ্র নারায়ন লামার(এমএন লারমা) ৩১ তম মৃত্যূ বার্ষিকী পালিত হয়েছে। শোক সভায় বক্তারা শোককে শক্তিতে পরিণত করে এবং এমএন লারমার আদর্শকে বুকে ধারন করে এমএন লারমা স্বপ্ন বাস্তবায়ন এবং সম্পাদিত পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নের আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান আলোচক ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক প্রনতি বিকাশ চাকমা। জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি গুনেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাধবি লতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা ও বিশিষ্ট আইনজীবি জুয়েল দেওয়ান। বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সভাপতি সুনির্মল দেওয়ান ও পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি রিপেশ চাকমা। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটির আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার, জনসংহতি সমিতির উপদেষ্টা ডা: কনিস্ক চাকমা, হিরনময় চাকমা চেংগীস খানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে একটি বিশাল শোক র‌্যালী রাঙামাটি পৌর সভা চত্বর থেকে জেলা শিল্পকলা একাডেমী চত্বর পর্ষন্ত বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে জনসংহতি সমিতিরসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের পক্ষ থকে পুষ্প স্তবক অপর্ণ করা হয়। এদিকে রাঙামাটির জেলার দশ উপজেলা ও ইউনিয়নে জনসংহতি সমিতির উদ্যোগে এমএন লারমা মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ