• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় পাঁচ প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী পদে মেধার ভিত্তিতে নিয়োগ না দেওয়ার অভিযোগ

Published: 13 Jul 2017   Thursday

বান্দরবানের লামা উপজেলার ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আউট সোর্সিং এর মাধ্যমে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ করেছেন উর্ত্তীণ প্রার্থী ও প্রার্থীর অভিভাকরা।

 

একাধিক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লামা উপজেলার ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত ৭ সদস্য কমিটি কাগজপত্র যাচাই বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ প্যানেল প্রস্তুত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করেন। প্রতি বিদ্যালয় থেকে ৩জন প্রার্থীর প্যানেল প্রেরণ করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার স্বাক্ষরিত নিয়োগের অনুমোদ কপি গেল ১০ জুলাই লামায় পৌঁছে।


আকিরাম পাড়া, ইয়াংছা পাড়া, বাইশপাড়ি, রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রেরিত প্যানেলের ক্রমিক নং প্রথমে অবস্থানকারী প্রার্থী গাবরিয়েল ত্রিপুরা, অংথোয়াইগ্য মার্মা, উক্যসাইং মার্মা ও সাইফুল ইসলাম জানিয়েছেন নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার পরও তাদের নিয়োগ দেওয়া হয়নি। প্রেরিত প্যানেলের ২ ও ৩ নং ক্রমিকে অবস্থানকারীদের নিয়োগ দেওয়া হয়েছে। মেধা তালিকা মোতাবেক নিয়োগ দেওয়া হয়নি।


দরদরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য কাজল বড়ুয়া লিখিত অভিযোগ করে জানিয়েছেন, নিয়োগ শর্ত মোতাবেক দরদরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচম্যান্ট এলাকার স্থায়ী বাসিন্দাকে নিয়োগ না দিয়ে অন্য এলাকার লোককে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পত্র ইস্যু করার পূর্বে অভিযোগ দিলেও জেলা পরিষদ তা আমলে নেননি।


রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে অনিয়মের অভিযোগ এনে ১৩৫ জন স্থানীয় জনসাধারণ লিখিতভাবে বান্দরবান জেলা পরিষদে নিয়োগ বাতিল আবেদন করেছেন।


এই বিদ্যালয়ের প্রেরিত প্যানেলের ২নং ক্রমিকে অবস্থানকারী জুলু বিকাশ বড়ুয়া জানিয়েছেন, বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় জনসাধারণ আমার নিয়োগের ও যোগদানের বিরোধীতা করছে। মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসারের উপস্থিতিতে শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রধান শিক্ষক আমার যোগদান পত্র গ্রহণ করেছেন।


এ বিষয়ে লামা উপজেলা শিক্ষা অফিসার ও নিয়োগ কমিটির সদস্য সচিব যতীন্দ্র মোহন মন্ডল জানান, নিয়োগ কমিটির প্রেরিত ফলাফল উপেক্ষা করার বিষয়টি তার জানা নেই। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে অনুমোদন দিবেন তাকে গ্রহণ করা হবে।


উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ কমিটির সভাপতি খিন ওয়ান নু জানান, নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ে স্বচ্ছতার মাধ্যমে মেধার ভিত্তিতে প্যানেল প্রস্তুত পূর্বক অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। তবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কাকে অনুমোদন দিয়েছে সেটা নিয়ে তার  কোন মন্তব্য নেই।


বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার জানান, উপজেলা নিয়োগ কমিটি ৩ জন করে মেধা ভিত্তিক প্যানেল তালিকা পাঠানো হয়েছে। এ তালিকা থেকে যে কোন একজনকে নিয়োগ দেয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। এ ৩ জন থেকে কাকে নিয়োগ দিল সেটি তার দেখার বিষয় নয়। আউট সোর্সিং এর মাধ্যমে দপ্তরী কাম- প্রহরী নিয়োগে পরিষদ চেয়ারম্যান যে তালিকা দিয়েছেন সে তালিকা পত্রে তিনি অনুমোদন দিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ