• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ঘাগড়া উচ্চ বিদ্যালয় ভবন সংস্কারে স্বেচ্ছা শ্রমে শিক্ষার্থী ও এলাকাবাসী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2017   Friday
no

no

সরকারী সহায়তা অপেক্ষায় না থেকে স্বেচ্ছা শ্রমে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ রাঙামাটির ঘাগড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় ভবনের সংস্কারের এগিয়ে এসেছেন। শুক্রবার শত শত এলাকাবাসী বিদ্যালয় ভবন রক্ষায় বেড়িবাঁধ দেয়াসহ অন্যান্য মেরামতের কাজ শুরু করেন।


বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গেল ১৩ জুন পাহাড় ধসে ও পানির ঢলের কারণে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাংশ ভেঙ্গে যায়। এছাড়া বিদ্যালয় ভবনে থাকা আসবাবপত্র কম্পিউটার ল্যাবসহ নানান শিক্ষা সামগ্রি নষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যালয় মাঠে মাটি জমে গেছে। ইতোমধ্যে বিদ্যালয় ভবনের অষ্টম,নবম ও দশম শ্রেনীর শ্রেনী কক্ষ পরিত্যক্ত ঘোষনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিদ্যালয়ের পরীক্ষা গ্রহন করাসহ পাঠদানে মারাত্নক ব্যাহত হচ্ছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোন উদ্যোগ না নেয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় ভবন রক্ষায় এগিয়ে আসার জন্য এলাকার লোকজনদের আহ্বান জানান। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগীরা সাড়া দেন।

 

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েক শত শিক্ষার্থী, শিক্ষক,অভিভভাবক ও শিক্ষানুরাগীরা স্বেচ্ছা শ্রমে বিদ্যালয়ের পাশে পানির ঢলে ভেঙ্গে যাওয়া স্থানে বস্তায় বালি দিয়ে বেড়িবাধ তৈরী করছেন। সেখানে স্বেচ্ছা শ্রমে কাজ করতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, পাহাড় ধস ও পানির ঢলে কারণে বিদ্যালয় ভবনে একাংশ ভেঙ্গে যাওয়ায় পাঠদানে মারাত্নক ব্যাহত হচ্ছে। তাই সরকারীভাবে কোন সহায়তা অপেক্ষা না থেকে বিদ্যালয় ভবন রক্ষায় বাধ নির্মাণসহ মাঠে জমে যাওয়া মাটি অপসারনের জন্য স্বেচ্ছা শ্রমে কাজ করছি।


বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল উদ্দীন জানান, প্রবল বৃষ্টিপাতে পাহাড়ের মাটি ও পানির ঢলে বিদ্যালয়ের ভবনের একাংশ ভেঙ্গে যায়। এচাড়া বিদ্যালয়ের আসবাবপত্রসহ আন্যান্য সামগ্রি নষ্ট হয়েছে।


ঘাগড়া ইউপি’র ৭নং ওয়ার্ড মেম্বার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য পূর্ন ধন চাকমা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ভবন রক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা স্বেচ্ছা শ্রমে কাজ করে যাচ্ছেন।


ঘাগড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান বলেন, প্রাকৃতি দুর্যোগের কারণে বিদ্যালয় ভবনের পেছনে বেড়িবাধ ভেঙ্গে গিয়ে ভবনের একাংশ সম্পুর্ণ বিধ্বস্ত হয়েছে। ফলে ভবনের একটি অংশ সম্পূর্ন পরিত্যক্ত করতে হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে পাঠদানে এবং বিদ্যালয়ে পরীক্ষা নিতে সমস্যা হচ্ছে।

 

তিনি আরো জানান, বিদ্যালয় ভেঙ্গে যাওয়ার ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকের কাছে সহায়তা চাওয়া হলেও এখনো কোন সাড়া মিলেনি। তাই সরকারী সহায়তার অপেক্ষা না থেকে এলাকাবাসী শিক্ষার্থীসহ সকল স্তরের লোকজনদের কাছে সহায়তা চাওয়ার পর সাড়া দিয়েছেন। তারা স্বেচ্ছা শ্রমে বিদ্যালয় ভবন রক্ষায় বেড়িবাঁধ নির্মান, মাঠ থেকে কাঁদা মাটি অপসারণ করছেন।


উল্লেখ্য, গেল ১৩ জুন পাহাড় ধসে রাঙামাটি জেলায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। এ ঘটনায় সম্পুর্ণ ঘরবাড়ি বিধস্ত হয় ১ হাজার ২৩১ পরিবার। ক্ষতিগ্রস্থ হয় বিভিন্ন সরকারী ভবন,শিক্ষা প্রতিষ্ঠানসহ ইত্যাদি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ