• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সেতু ঝুকিঁপূর্ণ হওয়ায় এক মাস ধরে বড়ইছড়ি-কাপ্তাই সড়কে ভারী যান চলাচল বন্ধ: জনদুর্ভোগ চরমে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2017   Saturday

সম্প্রতি ভারী বর্ষনে কারণে সেতু ঝুকিঁপূর্ণ হওয়ায় গেল এক মাসেরও অধিক সময় ধরে বড়ইছড়ি-কাপ্তাই সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। ফলে কাপ্তাইয়ে ব্যবসা বানিজ্যে স্থবিরতা ও জনদূর্ভোগ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্দ্ধগতিতে জনগণের দৈনন্দিন জীবন যাত্রার ব্যয় বেড়েছে।

 

জানা যায়, গেল ১৩ জুন স্বরণকালের ভয়াবহ বর্ষনে  কাপ্তাইয়ের প্রায় ১০ কিলোমিটার রাস্তার বেশ কিছু স্থানে ব্যপক ক্ষতি হয়। বিশেষ করে কাপ্তাই সীতারঘাট এলাকায় সেতু ও রাস্তা,ব্যঙছড়ি মোড়ের সেতু ও তার পার্শবর্তী রাস্তা,শিলছড়ি হাজিরটেক রাস্তা ভেঙ্গে গিয়ে ভারী যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে কাপ্তাইয়ে ব্যবসা বানিজ্যে স্থবিরতা ও জনদূর্ভোগ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্দ্ধগতিতে জনগণের দৈনন্দিন জীবন যাত্রার ব্যয় বেড়েছে। কাপ্তাই জেটি ঘাট থেকে পণ্য পরিবহন করতে না পারায় বেকার হয়ে পড়েছেন শত শত শ্রমিক। এছাড়া দূরপাল্লার যাত্রীবাহী বাস কাপ্তাই  থেকে যাতায়াত করতে না পারায় যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সরকারি উন্নয়ন কার্যক্রমের মালামাল পরিবহন করতে না পারায় ব্যহত হচ্ছে সরকারের উন্নয়ন কার্যক্রম। বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গাড়ী গুলো যাতায়াত করতে না পারায় শিক্ষার্থীরা অতিরিক্ত ভাড়ায় বিকল্প ছোট যানে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে।

 

কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাগর চক্রবর্তী জানান ভারী যান চলাচল বন্ধ থাকায় এখানকার ব্যবসায়ীদের পণ্য পরিবহনে আগের চেয়ে দ্বিগুণ ভাড়া গুণতে হচ্ছে।বিশেষ করে পাহাড়ের উৎপাদিত পণ্য পাইকারি ব্যাবসায়ীরা কাপ্তাই এর বাহিরে নিতে পারায় অনেক পণ্য নষ্ট হচ্ছে।

 

কাপ্তাই বেসরকারি পর্যটন হোটেল ফ্লোটিং প্যারাডাইস এর পরিচালক সোহেল জানান ভারী যান চলাচল না করায় পর্যটন শহর কাপ্তাই এর পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে। তিনি অতি দ্রুত এই সড়কটিকে সব ধরনের যানবাহন চলার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের কাছে দাবী  জানান।

 

সড়ক ও জনপদ বিভাগের কাপ্তাই এর কার্য সহকারী মো; কামাল জানান অতি অল্প সময়ের মধ্যে এই সড়কে ভারী যান চলাচলের উপযোগী করে তোলার জন্য সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জানান বাস্তবতা বিবেচনায় দ্রুত কার্যসম্পাদনে জনস্বার্থে সব ধরনের যানবাহন চলাচল দ্রুত সময়ের মধ্যে উন্মুত্ত হবে বলে আশা করা যাচ্ছে।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান  ভারী যান চলাচল না চলায় এখানকার জনগণের সাময়িক ক্ষতি হচ্ছে। তবে এই সুযোগে যাতে হালকা যানবাহন ভাড়া বৃদ্ধি করতে না পারা সেই জন্য উপজেলা প্রশাসন কঠোর নজরদারী রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ