• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে গ্রামীণ ঐতিহ্যবাহী বউছি খেলার আয়োজন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2017   Saturday

শনিবার কাপ্তাইয়ে গ্রামীণ ঐতিহ্যবাহী বউছি খেলার আয়োজন করা হয়েছে।

 

কাপ্তাই থেকে প্রকাশিত সাময়কী রুপসী কাপ্তাই এর আয়োজনে কাপ্তাই চন্দ্রঘোনা কেপিএম স্কুল এন্ড কলেজ মাঠে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠানের উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন কেপিএম এর ব্যবস্হাপনা পরিচালক ড: এম এম এ কাদের।

 

কেপিএম এর মহাব্যবস্থাপক ( প্রশাসন) জাহাঙ্গীর হোসেন খান এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কেপিএম স্বুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ওবায়েদ উল্যাহ,বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক,কার্য্যকরি সভাপতি সাইদুল হক, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান এবং সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপসী কাপ্তাই এর সম্পাদক কাজী মোশাররফ হোসেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন আবহমান বাংলার ঐতিহ্যবাহী ডাংগুলি, নৌকা বাইচ,  সাপলুডু,বউছি,গোল্লাছুট,লুকোচুরি,হা ডু ডু,দাঁড়িয়াবান্ধা,কানামাছি,ঘুড়ি উড়া,পুতুল নাচ ,কাবাডি, লাঠিখেলা,সাপখেলা,মার্বেল খেলা,বলীখেলা, মোরগের লড়াই,ষাড়েঁর লড়াই ইত্যাদি খেলা এখন চোখে পড়ে না। কালের গর্বে হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক বাহক সেই গ্রামীণ খেলাগুলো। আধুনিক সভ্যতার যাঁতাকলে পিষ্ঠ হয়ে এখনকার ছেলেমেয়েরা মত্ত আছেন ভিন্ন দেশীয় সংস্কৃতি এবং খেলাধূলায়। যার ফলে একের প্রতি অন্যের সেই ভালোবাসা, মমত্ববোধ সেটা আমরা আগের মতো দেখতে পাই না। সেক্ষেত্রে রুপসী কাপ্তাই এর এই নান্দনিক ব্যতিক্রমি আয়োজন আমাদেরকে ক্ষনিক সময় হলেও সেই চিরচেনা গ্রামীণ জনপদে ফিরে নিয়ে গেছে।

 

অনুষ্ঠিত এ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলায় কেপিএম উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী পূর্নিমা আক্তার লিমার নেতৃত্বে ১১ জন ছাত্রী এবং কেআরসি উচ্চ বিদ্যালয়ের বিবি মরিয়ম আঁখির নেতৃত্বে ১১ জন ছাত্রী অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ এই বউছি খেলায় কেপিএম উচ্চ বিদ্যালয়ে ৪৩- ৩৮ পয়েন্টে কেআরসি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বউছি খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুল হাসান বাবু এবং সহকারী ছিলেন সালাউদ্দিন বাবু, আনিছুর রহমান, জয়নাল আবেদীন এবং ঝুলন দত্ত।  হারিয়ে যাওয়া এই বউছি খেলা উপভোগ করার জন্য শত শত ছাত্র ছাত্রী উপস্হিত ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ