• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

 রাঙামাটিতে শনিবার থেকে তিন দিনের জনসংহতি সমিতির দশম জাতীয় সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2015   Thursday

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির দশম জাতীয় সম্মেলন শুক্রবার থেকে তিন দিন ব্যাপী শুরু হচ্ছে।

 

তিন দিন ব্যাপী সন্মেলনে গত ২৯ নভেম্বর সন্তু লারমা ঢাকায় এক সংবাদ সন্মেলনের মাধ্যমে ৩০ এপ্রিল মধ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগ্রতি না হলে জনসংহতি সমিতি সরকারের  বিরুদ্ধে ১মে থেকে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছিলেন। এ তিন দিনের সন্মেলনে অসহযোগ আন্দোলনের প্রস্তুতি ও সংগঠনের নতুন কমিটি নির্বাচিত করাসহ পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারনা করা হচেছ।  

 

বৃহস্পতিবার জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়েছে, রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রাঙ্গণে শুক্রবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য মাধবী লতা চাকমা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকরা বক্তব্য প্রদান করবেন। সম্মেলনে জনসংহতি সম্মেলনে রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি জেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে যোগদান করার কথা রয়েছে।

 

উল্লেখ্য,পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ  দুই যুগেরও বেশী সময় ধরে চলা সশস্ত্র সংঘাত অবসানের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামীলীগ সরকার ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি সই হয়। চুক্তি শর্ত মোতাবেক ৯৮সালের ১০ফের্রুয়ারী থেকে ২৯ মার্চ পর্ষন্ত জনসংহতি সমিতির প্রায় দুই হাজার সদস্য(তৎকালীন সামরিক শাখার শান্তি বাহিনী) মোট চার দফায় অস্ত্র জমাদানের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ