• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে মহাসাধক বনভান্তের ১০০তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী নানান আয়োজন শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2019   Wednesday

দেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আর্যপুরুষ শ্রীমৎ সাধনা নন্দ মহাস্থবির বনভান্তের একশ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের মধ্য বুধবার প্রথম দিনে মাড়ঘোনা এলাকায় স্মৃতি স্তম্ভে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এ উপলক্ষে বনভান্তের জন্ম স্থান মগবান ইউনিয়নের মোড়ঘোনা এলাকায় স্মৃতি স্তম্ভে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বুদ্ধ মুর্তিদান,সংঘদান,অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান ও পিন্ডুদানসহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবি। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা ও রাঙামাটি রাজ বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ধর্মীয় অনুষ্ঠানে কয়েক হাজার পূর্নার্থী যোগদান করেন।


উল্লেখ্য, বনভান্তে ২০১২ সালের ৩০ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি উপজেলা সদরের মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্ম গ্রহন করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি(ধাতু) রাজ বনবিহারে ভক্ত ও পুর্ণাথীদের জন্য শ্রদ্ধার জানানোর জন্য বিনয় ও বিজ্ঞান সম্মতভাবে পেটিকাবদ্ধভাবে রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ