• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

দৈনিক যুগান্তর সাংবাদিক গ্রেফতারে রাঙামাটিতে সাংবাদিকদের নিন্দা ও ক্ষোভ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2019   Saturday

ঢাকার কেরানীগঞ্জ থানা প্রতিনিধি আবু জাফর এবং চট্টগ্রামের লোহাগাড়া প্রতিনিধি মো. সেলিম উদ্দিনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারসহ দৈনিক যুগান্তরের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন, রাঙামাটির সাংবাদিক নেতারা। শনিবার বিকালে সংবাদ মাধ্যমে দেয়া এক যৌথবিবৃতিতে এসব ক্ষোভ ও নিন্দা জানান তারা। তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত যুগান্তরের দুই সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।


বিবৃতিতে স্বাক্ষর করেছেন- রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার-আল হক, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান রাজন, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিলটন বাহাদুর এবং রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. সোলাইমান ও সাধারণ সম্পাদক হিমেল চাকমা।


বিবৃতিতে বলা হয়, মূলতঃ সত্য ঘটনা প্রকাশ করায় এভাবে জেলে পাঠিয়ে সাংবাদিকদের ওপর নির্যাতন, দমনপীড়ন ও হয়রানির উদ্দেশ্য ছাড়া কিছুই নয়- যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এটা কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না।আমরা সত্য প্রকাশে যুগান্তরের দুই সাংবাদিককে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তিসহ তাদের বিরুদ্ধে এবং দেশের অন্য সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি করছি। এ ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নির্যাতন ধারাগুলো বাতিলের জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ বসে থাকবে না। সাংবাদিক নির্যাতন, হয়রানি ও দমনপীড়ন প্রতিরোধে প্রয়োজনে তীব্র আন্দোলনের পাশাপাশি যে কোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে দেশের সাংবাদিক সমাজ।


উল্লেখ্য, দৈনিক যুগান্তরে সত্য ঘটনা প্রকাশের জেরে সংবাদপত্রটির সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়। এতে ১৯ ফেব্রুয়ারি রাতে দৈনিক যুগান্তরের ঢাকার কেরানীগঞ্জ থানা প্রতিনিধি সাংবাদিক আবু জাফরকে এবং ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মো. সেলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ