• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক কমিশন চেয়ারম্যান
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তির লক্ষে ২২হাজার ৯শ আবেদন জমা পড়েছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2019   Thursday

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের কার্যবিধিমালার প্রনয়নের কাজ চলছে। এ বিধিমাা প্রনয়ন কাজের গতি বাড়বে বলে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনে এ পর্ষন্ত ২২ হাজার ৯শ আবেদনের শুনানীর জন্য জমা পড়েছে। ভুমি বিরোধ সংক্রান্ত বিরোধের আবেদন যে কোন সময়ে কমিশনে আবেদন করা যাবে এবং এ নিয়ে কমিশন থেকে নির্ধারিত কোন সময়সীমা বেধে দেওয়া হয়নি। ভুমি কমিশন যতদিন থাকবে ততদিন এ সংক্রান্ত আবেদন জমা নেয়ার চলমান থাকবে।

 

তিনি  বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) চেয়ারম্যান বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

 

কমিশন চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বিধিমালা প্রনয়ন করতে সরকারের কাছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ থেকে প্রস্তবনা আকারে সুপারিশ পাঠানো হয়েছে। কিন্তু বিধিমালাটি এখনো প্রনয়ন হয়নি। বিধিমালা প্রনীত হলে ভূমি বিরোধ নিস্পত্তির কাজ শুরু করা হবে। আগামী ১০ অক্টোবর রাঙামাটিতে ভূমি কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

 

কমিশনের সদস্য চাকমা রাজা দেবাশীষ রায় জানান, সরকার ভূমি কমিশনের বিধিমালা তৈরী করবে। তবে আশা করবো পার্বত্য আঞ্চলিক পরিষদ থেকে বিধিমালার জন্য যে প্রস্তাবগুলো পাঠানো হয়েছে এবং আরো প্রস্তাব পাঠানো হবে সেগুলো সরকার যাতে যথাযথ গুরুত্ব দিয়ে বিধিমালা প্রনয়ন করে।

 

তিনি আরো জানান,আইনের বিধানবলীর মধ্যে সম্পুরক  কিছু সম্পুরক পায় তাহলে কয়েক মাসের মধ্যে ভুমি বিরোধ সংক্রান্ত বিরোধের আবেদন শুনানীর  পর্যায়ে যেতে পারবো। তবে  কোন ধরনের বিরোধ কত দিন লাগবে, কত মাস লাগবে তা বলা যাচ্ছে না, তবে কমিশনের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ  যে খুব শীঘ্রই শুনানী পর্যায়ে পারবেন  এবং নিরপেক্ষভাবে সিদ্ধান্ত দিতে পারবেন। 

 

এর আগে রাঙামাটি সার্কিট হাউজে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক এতে সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে কমিশনের অন্যতম সদস্য ও চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, বান্দরবান বোমাং সার্কেল চীফ উ চ প্রু, মং সার্কেলের চীফ সাচিং প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের  চেয়ারম্যান সন্তু লারমা প্রতিনিধি হিসেবে পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ভূমি কমিশনের সচিব মোঃ আলী মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ