• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য বৌদ্ধ ভিক্ষুদের চতুর্থ তম সংঘরাজ ও উপ সংঘরাজ বরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2019   Friday

পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুদের অন্যতম সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম ভিক্ষুসংঘ বাংলাদেশের চতুর্থ তম সংঘরাজ হিসেবে ইউনিলিভার বাংলাদেশ ও এটিএন বাংলার যৌথ স্বীকৃতিপ্রাপ্ত সাদা মনের মানুষ ভদন্ত তিলোকানন্দ মহাথেরোকে  বরণ করা হয়েছে। একই সাথে আরেক আলোকিত মানুষ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরোকে উপসংঘরাজ নির্বাচন করা হয়েছে। শুক্রবার রাঙামাটির আনন্দ বিহারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বরণ করে নেয়া হয়।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ভিক্ষুসংঘ বাংলাদেশ এর  তৃতীয়তম সংঘরাজ ও বৌদ্ধধর্মীয় মহাগুরু ভদন্ত অভয় তিয্য মহাথেরোর প্রয়ানের পর অনুষ্ঠানিকভাবে চতুর্থতম সংঘরাজ ঘোষণা করা হয়। নবনির্বাচিত সংঘরাজ তিলোকানন্দ মহাথেরো বর্তমানে বাঘাইছড়ি উপজেলার মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারে এবং উপসংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথেরো তবলছড়ির আনন্দ বিহারে অধ্যক্ষ হিসেবে অবস্থান করছেন। প্রজ্ঞানন্দ মহাথেরো রাজধানীয় ঢাকার মিরপুরে স্থাপিত বনফুল গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি।

 

শুক্রবার বিকালে রাঙামাটি শহরের আনন্দ বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সংঘরাজ ও উপসংঘরাজকে অভিষিক্ত করা হয়েছে। উৎসবে মুখর হয়ে ওঠে গোটা আনন্দ বিহার এলাকা। অনুষ্ঠানে শতাধিক বৌদ্ধভিক্ষুসহ অগণিত পুণ্যার্থী ও বৌদ্ধ ধর্মাবলম্বির সমাগম ঘটে।

 

এসময় বৌদ্ধ ধর্মীয় মহাগুরু সংঘরাজ তিলোকানন্দ মহাথেরো ও উপসংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথেরোকে ক্রেস্ট, অভিষেকপত্র ও পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ভক্তরা। শুরুতে দুই সংঘরাজকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ অ্যাসোসিয়েশন ও পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা ও উভয় সংগঠনের সভাপতি কবি ও সাহিত্যিক প্রগতি খীসা। এরপর একে একে উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

 

অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ’এর সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক পার্বত্য উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, সাবেক যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ’এর সাধারণ সম্পাদক ভদন্ত শুভদর্শী মহাথেরো। পরে ভিক্ষুসংঘ, ভক্ত ও পুণ্যার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন, সংঘরাজ তিলোকানন্দ মহাথেরো ও উপসংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথেরো।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ