• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

মাইসছড়িতে কোয়ারেন্টাইনদের পাশে মহালছড়ি স্বাস্থ্য বিভাগ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2020   Saturday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ম্যাজিস্ট্রেট পাড়া, যন্ত্রনাথ কার্বারি পাড়া, লেমুছড়ি এলাকায় কোয়ারেন্টাইনে থাকা লোকদের শনিবার দেখতে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

 

জানা যায়, উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ম্যাজিস্ট্রেট পাড়া, যন্ত্রনাথ কার্বারি পাড়া, লেমুছড়ি এলাকায় একশ লোকজনদের কোয়ারেন্টাইনে  রাখা হয়। কোয়ারেন্টাইনে  থাকা লোকজনদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ধনিষ্টা চাকমা দেখতে যান। এসময় তিনি তাদের  স্বাস্থ্যগত বিষয়ে খোঁজ খবর নেন এবং কোয়ারেন্টাইনের নিয়মগুলো বুঝিয়ে দেন এবং কোভিড-১৯ এর বিরুদ্ধে নাগরিক দায়িত্বসমূহ পালন করার নির্দেশনা প্রদান করেন। পরে তাঁদের প্রত্যেককে  জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে ডিম, সুজি, সেমাই, চিনি, মুড়িসহ বিভিন্ন পুষ্টিকর খাবার ও উন্নতমানের সাবান প্রদান করেন।

 

 এসময় সংশ্লিষ্ট কার্যালয়ের স্যানিটারী পরিদর্শক সুরেশ চাকমা বলেন, শুধু খাদ্যের কথা ভাবলে হবে না পুষ্টির কথাও ভাবতে হবে এবং আমরা যদি করোনার বিরুদ্ধে লড়তে চাই তাহলে বিভিন্ন পুষ্টিকর খাবার খেয়ে  রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর এ মূহুর্তে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া খেতে হবে। এসময় মৌসুমি ফল, রঙ্গিন শাকসবজি বেশি বেশি করে খাওয়ার পরামর্শ প্রদান করেন। সেই সাথে  স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ারও  তিনি পরামর্শ দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ