• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

রাঙামাটিতে আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2020   Saturday

বৃহস্পতিবার রাঙামাটিতে আর্ন্তজাতিক স্বেচ্ছা সেবক দিবস পালিত হয়েছে। 

 

এবার মূল প্রতিপাদ্যই হচ্ছে আমরা একসাথে পারি স্বেচ্ছা সেবার মাধ্যমে। পার্বত্যাঞ্চলের জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বকারী সংগঠন "জীবন" এবং উদীয়মান স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজিতার সদস্যরা দিবসটি উপলক্ষ্যে রাঙামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলায় পৃথক কর্মসূচি পালন করেছে।


কর্মসূচির মধ্যে ছিল রাঙামাটি সদর উপজেলায় ১ নং পৌর ওয়ার্ডের নতুন জালিয়া পাড়ায় প্রায় ২ শতাধিক মানুষের মধ্যে ও ৩০টি পরিবারের কাছে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিন্তের লক্ষ্যে হাইজিন কিট বিতরণ। অপরাজিতার উদ্যোগে ডিগনিটি বক্স বিতরণ করা ও কৈশোর কর্মশালার আয়োজন করা হয়েছে। শতাধিক কিশোর কিশোরী এই কর্মশালায় অংশগ্রহণ করে। নতুন জালিয়া পাড়া জগন্নাথ মন্দিরে এই কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


কাউখালী উপজেলায় পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে দুই সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এছাড়াও প্রধান সড়কের দু`পাশে সচেতনতামূলক পোস্টার নিয়ে প্রচারণা চালায় তারা। কাউখালী উপজেলায় শতাধিক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।


আয়োজকদের পক্ষে ছুমাইতা তাসনুর জানান, "আমরা প্রতিবছর এই দিনটিতে চেষ্টা করি, আমাদের সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টি করতে। এবছর আমরা বৈশ্বিক করোনা মহামারির জন্য শহরের অদূরে অবস্থিত এই বিচ্ছিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি। ভবিষ্যতেও তাঁদের মাঝে আমরা এমন সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রম নিয়ে আসবো।"


কাউখালী উপজেলার সাধারণ সম্পাদক উচাইথিন মারমা জানান, "কাউখালী উপজেলায় প্রথমবারের মত এমন একটি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের কাজকে সকলের মাঝে তুলে ধরতে পেরেছি। আমরা করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অবহিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছি।

 

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে সারাবিশ্বে স্বেচ্ছাসেবীদের অবদানের কথা সর্বত্র তুলে ধরা, যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে নাগরিকদের স্বেচ্ছাসেবায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যেই এ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ