• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

নাইতং পাহাড়ে ম্রো গ্রামবাসীরা ফুল ঝাড়ু কাটতে গেলে বাধা দেয়ায় পার্বত্য নাগরিক কমিটির নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2021   Saturday
no

no

বান্দরবানের নাইতং পাহাড়ে ম্রো সম্প্রদায়ের লোকজন ফুল ঝাড়ু কাটতে গেলে বাধা দেওয়া ও লাঠিসোটা দিয়ে মারতে উদ্যতসহ মৃত্যুর হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি। 

 

শনিবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।


প্রেস বার্তায় দাবী করে বলা হয়, গত ৬ জানুয়ারী বান্দরবান জেলার নাইতং পাহাড়ে ম্রো গ্রামবাসীরা তাদের ভোগদখলীয় জায়গায়। যেখানে তারা শত বছর ধরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। সাম্প্রতিক সময়ে যেখানে সিকদার গ্রুপের অঙ্গ সংগঠন আর এন্ড আর হোল্ডিংস্ এ ‘‘ম্যারিয়ট হোটেল এন্ড রিসোর্ট” নামে যে সুবিশাল ও অত্যাধুনিক ফাইভ স্টার হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সেখানে তারা ফুল ঝাড়ু কাটতে গেলে স্থাপনা নির্মাণস্থলে অবস্থানরত সিকদার গ্রুপের লোকজন ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গ্রামবাসীদেরকে বাধা দেয় ও লাঠিসোটা দিয়ে মারতে উদ্যত হয়। শুধু তাই নয়, তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা ছাড়াও মৃত্যুর হুমকিও দেওয়া হয়। একটি গণতান্ত্রিক দেশে এ ধরণের আচরণ মোটেও অভিপ্রেত নয়।


প্রেস বার্তায় আরো বলা হয়, ম্রো’দের এ আবাসভূমিতে বিলাসবহুল হোটেলসহ পর্যটন কমপ্লেক্স স্থাপিত হলে ম্রোদের সনাতনী অভ্যস্ত পরিবেশের আমূল পরিবর্তন হবে। এতে তাদেরকে এক অচেনা জগতের মুখোমুখি দাঁড়াতে হবে যে জগৎ তাদের স্বতন্ত্র ঐতিহ্যমন্ডিত জীবিকা, কৃষ্টি, সংস্কৃতি ও স্বকীয়তাকে ক্রমান্বয়ে ধ্বংস করে দেবে। পাহাড় কেটে বিলাসবহুল হোটেলসহ বিভিন্ন স্থাপনা, শত শত কর্মকর্তা ও কর্মচারীর বাসস্থান নির্মাণ এবং পাহাড়ের জলধারা বা ঝরনায় বাঁধ নির্মিত হলে প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। শুধু তাই নয়, ম্রোদের ‘সোশ্যাল প্রাইভেসি’ও ভেঙ্গে পড়বে। এমন বিপর্যয় কখনও কারও কিছুতেই কাম্য হতে পারে না।


প্রেস বার্তায় বলা হয়, নাইতং পাহাড়ে ম্রো-জনগোষ্ঠীর অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ ‘‘ম্যারিয়ট হোটেল এন্ড রিসোর্ট” নামের ফাইভ স্টার হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দিয়ে ম্রো জনগোষ্ঠীর অস্তিত্বের সংকট মোচনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আহবান জানানো হয়েছে।
--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ