• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ইউপিডিএফ সংগঠককে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি। : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2022   Saturday
no

no

খাগড়াছড়ির গুইমারায় উপজেলা দেওয়ান পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় বিক্ষোভ সমবেশে করেছেন ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো।

 

গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক রিপন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়,ঘটনার প্রতিবাদে ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলায় কাচলংসহ কয়েকটি স্থানে স্থানীয় ইউনিটের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিমল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র বাঘাইছড়ি ইউনিটের সংগঠক রিয়েল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরারেমর বাঘাইছড়ি উপজেলা সভাপতি রতœজ্যোতি চাকমা ও সুজন চাকমা প্রমুখ।


এদিকে, খাগড়াছড়ি উপজেলা সদর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামরন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনে খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নরেশ ত্রিপুরা। এছাড়া পানছড়ি, লক্ষীছড়ি,রামগড়, গুইমারা উপজেলা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।

 

এসব সমাবেশ থেকে বক্তারা অতিদ্রæত ইউপিডিএফ সংগঠক অংথোই মারমার হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বক্তারা আরো বলেন, অংথোই মারমার মতো ইউপিডিএফ নেতা-কর্মীকে হত্যা করে আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন দমিয়ে রাখা যাবে না। পার্বত্য চট্টগ্রামে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া জনগণকে সাথে নিয়ে আন্দোলন চলবে।


উল্লেখ্য, শুক্রবার গুইমারা উপজেলার দেওয়ান পাড়া নামক স্থানে দুর্বৃত্তরা ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুনকে গুলি করে হত্যা করে।

--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ